News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরার আতিথেয়তায় আবিভূত জি-২০ সামিটের প্রতিনিধিরা
Image

ত্রিপুরার আতিথেয়তায় আবিভূত জি-২০ সামিটের প্রতিনিধিরা

আগরতলা, ৩ এপ্রিল (হি. স.) : ত্রিপুরার আতিথেয়তায় আবিভূত জি-২০ সামিটে অংশগ্রহণকারী প্রতিনিধিরা। বিভিন্ন দেশ থেকে তাঁরা এসেছেন। ত্রিপুরার কৃষ্টি, সংস্কৃতি, হস্তশিল্প সকলের নজর কেড়েছে। দিনভর জি-২০ সামিটের আলোচনা শেষে এমনটাই জানালেন সায়েন্টিফিক-২০  চেয়ারম্যান আশুতোষ শর্মা।
গতকাল রবিবার জি-২০ সামিটে অংশগ্রহণকারী বিভিন্ন দেশ এবং অন্যান্য প্রতিনিধিরা ত্রিপুরায় এসেছেন। আগরতলা বিমান বন্দরে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। তাঁদের স্বাগত জানাতে ত্রিপুরার শিল্পীরা দেশের বিভিন্ন রাজ্য এবং ত্রিপুরার সংস্কৃতি নাচের মধ্য দিয়ে তুলে ধরেছেন। শহর আগরতলা এক নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। আলোকমালায় ঝলমল করছে পুরো শহর। স্বাভাবিকভাবেই ত্রিপুরা সরকারের আয়োজন যথেষ্ট প্রশংসনীয়, তা আজ আশুতোষ শর্মা বুঝিয়ে দিয়েছেন।
তাঁর কথায়, আগরতলা দেখে সকলেই ভীষণ মুগ্ধ। ত্রিপুরা, রাজ্যের মানুষ এবং সরকারের ব্যবস্থাপনা দারুন অভিজ্ঞতার সাক্ষী রেখেছে। তিনি বলেন, ত্রিপুরার কৃষ্টি, সংস্কৃতি এবং হস্তকারু শিল্প এতটাই আকর্ষণীয়, চোখে না দেখলে বিশ্বাস করা খুবই মুশকিল ছিল। তাঁর দাবি, অনেকেই ত্রিপুরার এই মন মুগ্ধকর পরিবেশ সম্পর্কে অবগত নন। ফলে, জি-২০ সামিট ত্রিপুরাকে নতুন করে জানতে বিরাট ভূমিকা নেবে।

Releated Posts

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026

রেশন সামগ্রী আত্মসাতের অভিযোগে তেলিয়ামুড়ায় বিক্ষোভ, তদন্তে নেমে অনিয়মের প্রাথমিক সত্যতা পেল খাদ্য দপ্তর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩১ জুলাই: রেশন সামগ্রী আত্মসাৎ, গ্রাহকদের প্রাপ্য খাদ্যশস্য থেকে বঞ্চিত করা এবং সরকারি রেশন সামগ্রী কালোবাজারে…

ByByReshmi Debnath Jul 31, 2026

পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩১ জুলাই: রাজ্যের পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা, জবাবদিহিতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে শুক্রবার এক প্রেস…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top