News Flash

  • Home
  • দেশ
  • ডানকুনিতে ভরদুপুরে খাটালে আগুন, জীবন্ত পুড়ল ৪০ টি গরু
Image

ডানকুনিতে ভরদুপুরে খাটালে আগুন, জীবন্ত পুড়ল ৪০ টি গরু

ডানকুনি, ৩ এপ্রিল (হি. স.): ডানকুনিতে খাটালে ভয়াবহ আগুন । পুড়ে গেল ৪০ টি গরু। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে।

জানা গিয়েছে, ডানকুনির রথতলা সংলগ্ন খালপাড়ের একটি খাটালে এদিন দুপুরে হঠাৎই আগুন লাগে। ওই খাটালের পাশেই ছিল একটি গেঞ্জি কারখানা। সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। এই আগুনে পুড়ে খাটালের অন্তত ৪০টি গরুর মৃত্যু হয়েছে। জখম হয়েছে ১৫ টি।

এই অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম এবং অন্যান্য কাউন্সিলররা পরিস্থিতি দেখতে ছুটে আসেন। এই অগ্নিকাণ্ড প্রসঙ্গে ডানকুনির পুরপ্রধান জানিয়েছেন, খাটালটির কোন বৈধ অনুমতি ছিল না।

খাটাল মালিক জানান, এই আগুনে তাঁর অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। দমকলের ২ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি থেকে এই আগুন লাগল, তা অবশ্য স্পষ্ট জানা যায়নি। অনুমান করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডের পেছনে রয়েছে শর্ট সার্কিটের হাত। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

মধ্যপ্রদেশ কংগ্রেসে বড় সাংগঠনিক রদবদল, সব বিভাগ ও সেল ভেঙে দিল এআইসিসি

ভোপাল, ৫ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতের নির্বাচনের আগে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেস কমিটির (এমপিসিসি) অধীন…

ByByNews Desk Aug 5, 2026

মুম্বইয়ে ২ কোটি টাকারও বেশি মূল্যের মেফেড্রোন উদ্ধার, মাদকবিরোধী শাখার জালে দুই অভিযুক্ত

মুম্বই, ৫ আগস্ট (আইএএনএস): মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি) অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪ লাখ ৩০ হাজার…

ByByNews Desk Aug 5, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ১১ বাংলাদেশি আটক, শুরু নির্বাসন প্রক্রিয়া

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন করে ভারতে অবস্থান করার অভিযোগে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে…

ByByNews Desk Aug 5, 2026

সোনম ওয়াংচুকের অনুরোধে জল পান করলেন ঝাড়খণ্ডের অনশনরত ছাত্রনেতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাঁচি, ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র নিয়োগ পরীক্ষায় অনিয়মের…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top