News Flash

  • Home
  • দেশ
  • হাতির তান্ডবে জমির ফসল তছনছ, ক্ষতিপূরনের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের
Image

হাতির তান্ডবে জমির ফসল তছনছ, ক্ষতিপূরনের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের

ঝাড়গ্রাম, ৩ এপ্রিল ( হি. স.) : সন্ধ্যা নামলেই দলবদ্ধ ভাবে হাতির দল বোরো ধান জমিতে তান্ডব চালিয়ে বিঘার পর বিঘা ধান জমির ফসল তছনছ করছে । তার জেরে সোমবার সকাল থেকে ক্ষতিপূরনের দাবিতে পথ অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, প্রায় একশো বিঘারও বেশি ফসল নষ্ট করেছে ৪৫ থেকে ৫০ টি হাতির দল। অভিযোগ গত বছরেরও ক্ষতিপূরন দেননি বনদফতর। তার পর আবারও হাতির দল জমির ধান নষ্ট করার ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা অবরোধ করল। এদিন সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা যাওয়ার পিচরাস্তার হাড়িভাঙা বাস স্ট্যান্ডে পথ অবরোধ করেন স্থানীয় গ্রামের মানুষ জন। সকাল সাত থেকে নটা পর্যন্ত প্রায় ঘন্টা দুয়েক ধরে চলে অবরোধ। পরে পুলিশ এবং বনদফতরের পক্ষ থেকে ক্ষতিপূরন দেওয়ার আশ্বাস দেওয়ার পর পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে সাঁকরাইল ব্লকের ছত্রী অঞ্চলের হাড়িভাঙা, কুলঘাঘরি গ্রামের জমিতে প্রায় পঞ্চাশটি হাতির দল নেমে আসে। ডিগারবাঁধ জঙ্গল থেকে হাতি গুলি রাত বাড়তেই গ্রামের ধান জমিতে নেমে আসে। অত গুলি জমির ধান খেয়ে পাড়িয়ে তছনছ করে দেয়। মাথায় হাত পড়ে কৃষকদের। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন একশো বিঘার বেশি জমির ধান নষ্ট হয়ে গিয়েছে। হাড়িভাঙা গ্রামের বাসিন্দা পতিত মাহাতো বলেন ” ৪৫ থেকে ৫০ টি হাতি ছিল। আমাদের গ্রামের ধানের জমি একেবারে নষ্ট করে দিয়েছে। জমিতে নেমে ধান খাওয়ার সাথে সাথে পাড়িয়ে নষ্ট করেছে। গত বছর ফসলের ক্ষতি পূরন আজও পাওয়া যায় নি। তাই এদিন আমরা ক্ষতি পূরনের অর্থ যাতে দ্রুত পাই সেই দাবিতেই পথ অবরোধ করা হয়েছিল। “

অন্যদিকে এই বিষয়ে খড়্গপুরের ডিএফও শিবানন্দ রাম বলেন ” যা ক্ষতি হয়ে হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়া হবে। যাদের ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরনের ফর্ম পূরন করলে দেওয়া হবে ক্ষতি পূরন “।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top