News Flash

  • Home
  • দেশ
  • চন্দ্রকোণায় সভা করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অনুমতি কলকাতা হাইকোর্টের
Image

চন্দ্রকোণায় সভা করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ৩ এপ্রিল(হি.স.) : আজ সোমবার একেবারে শেষ মুহূর্তে কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে শুভেন্দু অধিকারীকে চন্দ্রকোণায় সভা করতে অনুমতি দিল। সোমবার চন্দ্রকোনায় শুভেন্দুর সভা হওয়ার কথা। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, শান্তিপূর্ণ ভাবে সভা করতে হবে। সভা থেকে কোনও উষ্কানিমূলক মন্তব্য করা চলবে না। সভার পর, সভাস্থল পরিষ্কার করে দিতে হবে।

সোমবার দুপুরে চন্দ্রকোনার ঝাঁকরা হাই স্কুলের মাঠে সভা করার কথা ছিল শুভেন্দুর। বিরোধী দলনেতা শুভেন্দুর সেই সভা ঘিরে জটিলতা তৈরি হয়েছিল। অভিযোগ, প্রাথমিক ভাবে অনুমতি দেওয়া হলেও পরে তা বাতিল করে দেন স্কুল কর্তৃপক্ষ। মাঠে সভার অনুমতি না থাকায় পুলিশের অনুমতি মেলেনি। বিজেপির তরফে প্রাথমিক ভাবে পুলিশের অনুমতি ছাড়াই সভা করার কথা বলা হলেও শেষমেশ তা বন্ধ করার বার্তা দেওয়া হয়। তবে শুভেন্দু টুইটারে জানিয়েছিলেন, তিনি চন্দ্রকোনায় যাচ্ছেন। সেখানে কৃষকদের সঙ্গে কথা বলবেন।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top