News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাহুল গান্ধীকে দেশ কখনও ক্ষমা করবে না: অনুরাগ ঠাকুর
Image

রাহুল গান্ধীকে দেশ কখনও ক্ষমা করবে না: অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ২ এপ্রিল(হি.স.) : রাহুল গান্ধী বীর সাভারকরকে অপমান করেছেন। এজন্য দেশ তাঁকে কখনও ক্ষমা করবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, রাহুল গান্ধী ১০বার জন্ম নিলেও তিনি সাভারকার হতে পারবেন না। রাহুল ব্রিটিশদের সাহায্যে ভারতের গণতন্ত্রকে ক্ষুণ্ন করতে সময় কাটিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী ঠাকুর আজ রবিবার জাতীয় রাজধানীর জওহরলাল নেহরু স্টেডিয়ামে ‘আইআইএফএল জিতো অহিংস রান’ উপলক্ষে এই মন্তব্য করেন। আইনশৃঙ্খলা ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারকেও নিশানা করেন তিনি।
ঠাকুর বলেন, কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় রোল মডেল। কীভাবে একটি অংশকে হিন্দুদের বিরুদ্ধে হিংসা করতে প্ররোচিত করা হয়, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় দৃশ্যমান। বিহারে সাম্প্রতিক হিংসা নিয়েও মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক যে লালুরাজের সময়ে বিহার আবার সেই পথেই হাঁটছে। তেজস্বী যাদব ও নীতীশ কুমারের নেতৃত্বে ফের ফিরেছে জঙ্গলরাজ।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top