News Flash

  • Home
  • খেলা
  • ঘরোয়া টি-টোয়েন্টি আসরে সহজ জয়ে সূচনা সংহতির
Image

ঘরোয়া টি-টোয়েন্টি আসরে সহজ জয়ে সূচনা সংহতির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল।।নিরুপম সেন চৌধুরির অলরাউন্ড পারফরম্যান্স। আর তাতেই জয় পেলো সংহতি ক্লাব। ৮ উইকেটে পরাজিত করলো চলমান সঙ্ঘকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে চলমান সঙ্ঘের গড়া ৪৪ রানের জবাবে সংহতি ২ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। শুক্রবার গভীর রাত থেকে বৃষ্টি হওয়ায় এদিন নির্ধারিত সময়ের পর খেলা শুরু হয়। ফলে ওভার কমিয়ে ৮ করা হয়। সকালে টসে জয়লাভ করে চলমান সঙ্ঘকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান সংহতির অধিনায়ক। স্যাতস্যাতে আবহাওয়াকে কাজে লাগিয়ে দ্রুত চলমানের উইকেট তুলতে থাকেন সংহতির বোলাররা। এবং মাত্র ৪৪ রানে গুটিয়ে দেয় চলমানকে। দলের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। সর্বোচ্চ ৯ রান করেন দলনায়র লক্ষ্মণ পাল। সংহতির পক্ষে নিরুপম সেন চৌধুরি (‌৩/‌৬) এবং অমিত আলি (‌২/‌৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২৬ বল খেলে ২ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সংহতি। ওপেনিং জুটিতে সম্রাট সূত্রধর এবং নিরুপম সেন চৌধুরি ২ ওভারে ২৯ রান যোগ করে দলের জয় নিশচিত করে দেন। নিরুপম ৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং সম্রাট ৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১রান করেন। শেষে সঞ্জয় মজুমদার  ৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রানে অপরাজিত থেকে যান। ৪ এপ্রিল সংহতি ক্লাবের দ্বিতীয় প্রতিপক্ষ মৌচাক ক্লাব।‌‌

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top