News Flash

  • Home
  • খেলা
  • সমীরণ স্মৃতি টি-‌২০ ক্রিকেটে জয় দিয়েই শুরু স্ফুলিঙ্গের
Image

সমীরণ স্মৃতি টি-‌২০ ক্রিকেটে জয় দিয়েই শুরু স্ফুলিঙ্গের

স্ফুলিঙ্গ-‌৬১/‌৫

মৌচাক-‌৩৩/‌৫

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল।।চ্যাম্পিয়নের মতোই খেলে উদ্বোধনী ম্যাচে জয় পেলো স্ফুলিঙ্গ ক্লাব। সদ্য দ্বিমুকুট জয়ী দলের ধারে ও ভারের কাছেই কার্যত নতজানু মৌচাক ক্লাব। স্ফুলিঙ্গ জয় পেলো ২৮ রানে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটের উদ্বোদনী ম্যাচে। বৃষ্টিতে এম বি বি স্টেডিয়ামের মাঠ ভিজে থাকায় ননির্ধারিত সময়ের পর খেলা শুরু হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ৫ এ। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে স্ফুলিঙ্গ নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৬১ রান করে। দলের প৭ ওপেনার শ্রীদাম পাল ২২ গজে ছিলেন বিধ্বংসী মেজাজে। মাত্র ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭ রান করে দলকে বড় স্কোর গড়ার ইঙ্গিত দেন।এছাড়া দলের আর কোনও ক্রিকেটার দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। মৌচাকের পক্ষে ধনবীর সিং (‌৩/‌১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে সানি সিং (‌৩/‌৪) দুরন্ত বোলিইংয়ে মৌচাক মাত্র ৩৩ রান করতে সক্ষম হয় নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে। দলের কোনও ক্রিকেটার দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দলের পক্ষে সর্বোচচ ৭ রান করেন রাহুল সূত্রধর, আবীর দেবনাথ এবং শ্রীমান অতিরিক্ত।‌‌‌

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top