News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্জাবের মান সরকার আইনশৃঙ্খলার সমস্ত ক্ষেত্রে ব্যর্থ: শেখাওয়াত
Image

পঞ্জাবের মান সরকার আইনশৃঙ্খলার সমস্ত ক্ষেত্রে ব্যর্থ: শেখাওয়াত

চণ্ডীগড়, ১ এপ্রিল(হি.স.) : পঞ্জাবের ভগবন্ত মান সরকারকে আইনশৃঙ্খলার সমস্ত ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ করেছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেন, আজ পঞ্জাবের পরিবেশ সম্পূর্ণ খারাপ হয়ে গেছে।

কেন্দ্রীয় মন্ত্রী তথা পঞ্জাব বিজেপির নির্বাচনী ইনচার্জ শেখাওয়াত শনিবার চণ্ডীগড়ে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এদিন জলন্ধরের প্রাক্তন ডিসিপি রাজীন্দ্র সিং দলে যোগ দেন। এছাড়াও পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের আইনজীবী সন্তোখ উইন্ডার সিং নাভা সহ বহু বুদ্ধিজীবীও বিজেপিতে যোগ দিয়েছেন।
শেখাওয়াত রাজ্যের ভগবন্ত মান সরকারকে দায়িত্বজ্ঞানহীন এবং অনভিজ্ঞ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, পঞ্জাব একটি সীমান্ত রাজ্য। কিছু লোক পঞ্জাবে সন্ত্রাসের খারাপ অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে। পঞ্জাব সরকার আইনশৃঙ্খলার সমস্ত ক্ষেত্রে ব্যর্থ প্রমাণিত হয়েছে। শেখাওয়াত বলেন, জলন্ধর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি জোরালোভাবে অংশগ্রহণ করবে। এজন্য প্রস্তুতি শুরু করেছে দল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি অশ্বনি শর্মা এবং উত্তর-পশ্চিম দিল্লির সাংসদ হংসরাজ হংস সহ বহু নেতা।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top