News Flash

Image

বক্সনগরে ইকো ও বোলেরোর সংঘর্ষে আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ বক্সনগরে ইকো ও বোলের গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে আহত হয়েছেন একজন৷ আছো তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতাল থেকে জিপি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ বক্সনগর বন দপ্তর অফিস সংলগ্ণ এলাকায় বোলেরো ও ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক৷ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাতে বক্সনগর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মাঠে ভারত মাতার পূজার অর্কেস্টা শেষে বেলোয়ারচর নাড়ু বাড়ির এলাকার সুভাষ চন্দ্র দেব নামে এক ব্যক্তি তার নিজস্ব বোলেরো গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে বক্সনগর বন দপ্তর অফিস সংলগ্ণ স্থানে যেতেই বিশালগড় থেকে আশা একটি ইকো মুখোমুখি ধাক্কা দেয়৷ তাতেই বোলেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে  লুঙ্গায় পড়ে যায়৷ ইকো গাড়িটি বোলেরো গাড়িটিকে ধাক্কা মেরে বক্সনগর বন দপ্তর অফিস এলাকায় গিয়ে গাড়ি ফেলে চালক পালিয়ে যায়৷ এদিকে গুরুতর আহত বুলেরো গাড়ির চালক সুভাষচন্দ্র দেব জিবি হাসপাতালের চিকিৎসাধীন৷

Releated Posts

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

চার মাস ধরে জলে ডুবে একমাত্র যাতায়াতের রাস্তা, দুর্ভোগে দুরাই শিববাড়ির ছয় পরিবার

আগরতলা, ১১ আগস্ট: বাড়িঘরে যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে জলের নিচে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুরাই শিববাড়ি পঞ্চায়েত…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস : সুশান্ত চৌধুরী

আগরতলা, ১১ আগস্ট: রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস। কারণ, দিল্লিতে ছাত্র আন্দোলনকে একভাবে দেখা হলেও ঝাড়খণ্ডে একই…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top