News Flash

  • Home
  • দেশ
  • মেয়ো রোডে উল্টে গেল মিনি বাস, জখম ১৩ জন যাত্রী, জানালা ভেঙে উদ্ধার আটকে পড়া যাত্রীদের
Image

মেয়ো রোডে উল্টে গেল মিনি বাস, জখম ১৩ জন যাত্রী, জানালা ভেঙে উদ্ধার আটকে পড়া যাত্রীদের

কলকাতা, ১ এপ্রিল(হি.স.) : হাওড়া থেকে মেটিয়াবুরুজ রুটের বাসটি কলকাতার মেয়ো রোডের উপর উল্টে যায়। বাস দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে পুলিশ। বাসটি এমন ভাবে উল্টে যায় যে, প্রাথমিক ভাবে ভিতরে আটকে পড়া যাত্রীদের বার করা সম্ভব হচ্ছিল না। পরে বাসের দু’দিকের কাচ ভেঙে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে পুলিশ। সেই কাজে পুলিশকে সহায়তা করেন সাধারণ মানুষও।

জানা গিয়েছে, বাসের মোট ১৩ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকেই এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হচ্ছে।
শনিবার বিকেলে মেটিয়াবুরুজ থেকে ধর্মতলার মেয়ো রোড হয়ে বাসটি হাওড়া যাচ্ছিল। মেয়ো রোডের কাছে একটি বাইককে ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বাসটি এমন ভাবে উল্টে যায় যে, যাত্রীদের বার করা সম্ভব হচ্ছিল না। পরে পুলিশ এসে সামনে এবং পিছনের কাচ ভেঙে যাত্রীদের বার করে।

দুর্ঘটনার জন্য যাত্রীরা বাসের অতিরিক্ত গতিকেই দায়ী করছেন। সেই সঙ্গে বাসের চালক কেন বাইকটির সঙ্গে প্রতিযোগিতা করে চলছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। বাসযাত্রীদের পাশাপাশি আহত হয়েছেন ওই বাইক আরোহীও। ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর বাইকটিও।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top