News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহাবীর জয়ন্তীতে পুর নিগম এলাকায় পশু নিধন ও মাংস বিক্রি নিষিদ্ধ
Image

মহাবীর জয়ন্তীতে পুর নিগম এলাকায় পশু নিধন ও মাংস বিক্রি নিষিদ্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ আগামী তেশরা এপ্রিল মহাবীর জয়ন্তী৷ এ উপলক্ষে আগরতলা শহর এলাকায় পশু পাখি নিধন এবং যেকোনো ধরনের মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার শনিবার এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে অবগত করেছেন৷  জৈন ধর্মের প্রবর্তক মহাবীর ছিলেন একজন অন্যতম পশুপ্রেমিক৷ তিনি আজীবন পশুদের কল্যাণে কাজ করে গেছেন৷ ৩রা এপ্রিল প্রতিবছর মহাবীর জয়ন্তী পালন করা হয়৷ জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের পশুপ্রেমকে বর্তমান প্রজন্মের কাছেও তুলে ধরার লক্ষ্যে আগরতলা পুর নিগমের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এদিন আগরতলা পুর নিগম এলাকায় যেকোনো ধরনের পশু পাখি নিধন নিষিদ্ধ করা হয়েছে৷ শনিবার এক সাংবাদিক সম্মেলনে নিগমের মেয়র দীপক মজুমদার জানান কোথাও পশু পাখি নিধন করা যাবে না এবং যেকোনো ধরনের মাংস বিক্রি করা যাবে না৷ নির্দেশ অমান্য করা হলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top