News Flash

  • Home
  • খেলা
  • ঘরোয়া টি-টোয়েন্টি : হার্ভে-কে‌ ১০ উইকেটে হারালো জে সি সি
Image

ঘরোয়া টি-টোয়েন্টি : হার্ভে-কে‌ ১০ উইকেটে হারালো জে সি সি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল।।সহজ জয় পেলো জে সি সি। ১০ উইকেটে পরাজিত করলো হার্বে ক্লাবকে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। বৃষ্টির জন্য দেরিতে ম্যাচ শুরু হওয়ায ওভার কমিয়ে আনা হয় ১৫। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে হার্ভে নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭০ রান করে। দলের পক্ষে শ্রীনিবাস দাস ২০,সমীর দেববর্মা ১৪ এবং বিজয় বিশ্বাস ১৩ রান করেন। জে সিসি-‌র প্রিন্স মাউরা (‌৩/‌১০) এবং সজল ভর্মা (‌২/‌৯) সফল বোলার। জবাবে কেলতে নেমে ৭.‌৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় জে সি সি। দলের পক্ষে শঙ্কর পাল ২৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায।এ ৪১ রানে এবং অনিরুদ্ধ সাহা ২০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৭ রানে অপরাজিত থেকে যান। ‌‌‌

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top