News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুশারঘাট এলাকায় মাটি চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার
Image

কুশারঘাট এলাকায় মাটি চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার

শান্তির বাজার (ত্রিপুরা ), ১ এপ্রিল (হি.স.):বাজার মহকুমার অন্তর্গত কুশারঘাট এলাকায় মাটি চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার । ঘটনার বিবরণে জানা যায় রেখা কালাই নামে এক বৃদ্ধার গায়ে মাটি ঘরের মাটি ভেঙে পড়ে। এতে আহত হন ওই বৃদ্ধা। ঘটনার সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন আহত বৃদ্ধাকে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। এই মৃত্যু নিয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান বৃদ্ধার মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন । যার ফলে ওনার মৃত্যু হয়েছে।

অপরদিকে, এই মৃত্যু নিয়ে পরিবারের লোকজন জানান ওনাদের মাটির ঘর বৃষ্টির জলে ভিজে গিয়ে নরম হয়ে পড়েছিল। এরই মধ্যে বৃদ্ধা ঘরের মাটি কাটতে গেলে ওনার গায়ে মাটির ধস এসে পড়ে। এতে বৃদ্ধার মৃত্যু হয়। বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top