News Flash

Image

এমবিবি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবিভিপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ একাধিক অভিযোগ তুলে শনিবার এম বি বি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায় এবিভিপি৷ বিশ্ববিদ্যালয় ও কলেজের টানাপোড়েনে বিপাকে পড়ছে ছাত্র ছাত্রীরা৷ এই সমস্যা সামধানের দাবী জানান এ বি ভি পি-র নেতৃত্বরা৷  এম বি বি বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে এম বি বি এবং বি বি এম কলেজ৷ এই দুটি কলেজের ছাত্র ছাত্রীদের বিভিন্ন সমস্যার সুম্মূখীন হতে হচ্ছে৷ এডমিট কার্ডে বিষয় ভুল রয়েছে৷ দুটি সেমিস্টারে একই বিষয়ে পরীক্ষা দেওয়ার পর তৃতীয় সেমিস্টারে তা বদল হয়ে যাচ্ছে৷ এই সমস্যা নিয়ে প্রন্সিপালের কাছে গেলে তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের কাছে পাঠিয়ে দিচ্ছেন৷ বিশ্ব বিদ্যালয় কলেজের উপর সমস্ত কিছু চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ৷ এই ক্ষেত্রে প্রত্যেকবার পরীক্ষার আগে ও পরে সমস্যায় পড়ছেন ছাত্র ছাত্রীরা৷ মাঝে নিয়ম করা হয় চতুর্থ সেমিস্টারে কোন বিষয়ে ব্যাক থাকলে পরবর্তী সেমিস্টার দেওয়া যাবে না৷ এই অবস্থায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের স্বার্থের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে৷ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিতে পারলে কেন এম বি বি বিশ্ববিদ্যালয় তা কার্যকর করতে পারবে না৷ এই ধরনের একাধিক অভিযোগ তুলে শনিবার এম বি বি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায় এ বি ভি পি৷ বিশ্ববিদ্যালয় ও কলেজের টানাপোড়েনে বিপাকে পড়ছে ছাত্র ছাত্রীরা৷ এই সমস্যা সামধানের দাবী জানান এ বি ভি পি-র নেতৃত্বরা৷ দুই কলেজের প্রন্সিপাল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একত্রে বসে  অবিলম্বে সমস্যা সমাধান করে ফর্ম ফিলাপের দিনক্ষন বাড়ানোর দাবীতে এই বিক্ষোভ বলে জানান এ বি ভি পি-র নেত্রী৷

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top