News Flash

Image

জিরানীয়ায় রেলে কাটা পড়ে মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ শনিবার সকালে জিরানিয়ার উত্তর জয়নগরে  রেলে কাটা পড়ে  মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের৷ মৃত যুবকের নাম অভিরাম দেববর্মা (৩৫)৷ শনিবার সকালে রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে আরও এক যুবকের৷ মৃত যুবকের নাম অভিরাম দেববর্মা৷ বয়স ৩৫ বছর৷ বাবার নাম মেথুর দেববর্মা৷ বাড়ি মান্দাই থানা এলাকার ছয়ঘড়িয়া৷ ঘটনার বিবরণে জানা যায় শনিবার সকালে আগরতলা থেকে ধর্মনগরগামী একটি রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে ওই যুবকের৷ স্থানীয় মানুষজন রেল লাইনে রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে খবর দেন  মান্দাই থানার পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো  হয়৷ রেলে কাটা পড়ে যুবকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ পুলিশ ঘটনা তদন্ত অব্যাহত রেখেছে৷

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top