News Flash

  • Home
  • দেশ
  • নালন্দায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৮, পুলিশ গ্রেফতার করল ২০ জনকে
Image

নালন্দায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৮, পুলিশ গ্রেফতার করল ২০ জনকে

নালন্দা, ১ এপ্রিল (হি.স.): রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অশান্ত হয়ে উঠল বিহারের নালন্দা। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনার তদন্তে নেমে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গুজবে কান দেওয়ার জন্য জনসাধারণের কাছে অনুরোধ জানিয়েছেন নালন্দার পুলিশ সুপার অশোক মিশ্র। শুক্রবার ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা জেলার লাহেরি পুলিশ স্টেশনের গগন দিওয়ানের কাছে। ঘটনার পরপরই সেখানে উপস্থিত হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ঘটনার সূত্রপাত রামনবমীর মিছিলে পাথর ছোঁড়াকে কেন্দ্র করে। এর পাশাপাশি বেশ কিছু গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনার সঙ্গে জড়িত বেশ কিছু অপরাধীকে চিহ্নিত করা হয়েছে। এফআইআর করা হয়েছে তাদের বিরুদ্ধে। এলাকা জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। নালন্দার পুলিশ সুপার অশোক মিশ্র বলেছেন, পুলিশ এলাকায় টহল দিচ্ছে ও সতর্ক রয়েছে। আমরা শান্তি বজায় রাখার চেষ্টা করছি, ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। মোট ৮ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে ৩ জন গুলিবিদ্ধ। গুজবে কান দেওয়ার জন্য জনসাধারণের কাছে অনুরোধ করা হচ্ছে।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top