ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ।। সাংগাই কাপে ত্রিপুরার খেলোয়াড়রা দারুন সাফল্য পাচ্ছে। মনিপুরের রাজধানী ইম্ফলে বৃহস্পতিবার থেকে এই আইআইএস সাঙ্গাই কাপ জুডো চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। চলবে ২ এপ্রিল পর্যন্ত। চার দিনব্যাপী আয়োজিত এই সাঙ্গাই কাপ জুডো চ্যাম্পিয়নশিপের দুই দিনের প্রতিযোগিতা শেষে ত্রিপুরার জুডোকারা তিনটি রৌপ্য পদক সহ মোট ১০ টি পদক পেয়েছে। সাপ জুনিয়র বালিকা বিভাগে ৩৬ কেজি গ্রুপে তানিয়া দাস রৌপ্য পদক, ৪০ কেজি বিভাগে আকাঙ্ক্ষা ঘোষ ব্রোঞ্জ পদক, ৫৭ কেজি বিভাগে ঋতু দেববর্মা পেয়েছে ব্রোঞ্জ পদক। সাব জুনিয়র বালক বিভাগে ৪০ কেজি গ্রুপে ঈশান দে ব্রোঞ্জ পদক, ৫০ কেজি বিভাগে আব্রাহাম কাইপেন রৌপ্য পদক, ৬০ কেজি বিভাগে জোশ কাইপেন রৌপ্য পদক পেয়েছে। ৬৬ কেজি বিভাগে ৪৮ কেজি বিভাগে রাকেশ দেববর্মা ব্রোঞ্জ পদক, ক্যাডেট বিভাগে ৪৮ কেজি গ্রুপে সুহেতা দাস ব্রোঞ্জ পদক, ৫২ কেজি বিভাগে প্রিয়া দেববর্মা ব্রোঞ্জ পদক পেয়েছে। আগামী দু’দিনের প্রতিযোগিতায় রাজ্য দলের জুডোকারা আরও বেশ কটি পদক পাবে বলে আশা করা যাচ্ছে।

ইম্ফলে সাংগাই কাপ জুডো আসরে সাফল্যের লক্ষ্যে এগুচ্ছে ত্রিপুরা
Tags:
Releated Posts
এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…
প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…
খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং
লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…
আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ
নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

















