News Flash

  • Home
  • বিদেশ
  • সুস্থ হয়ে উঠছেন পোপ ফ্রান্সিস, শীঘ্রই ছাড়তে পারেন হাসপাতাল
Image

সুস্থ হয়ে উঠছেন পোপ ফ্রান্সিস, শীঘ্রই ছাড়তে পারেন হাসপাতাল

রোম, ৩১ মার্চ (হি.স.): ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান এই ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থায় উন্নতি লক্ষ্য করা গিয়েছে। এভাবেই সুস্থ হতে থাকলে আগামী কিছু দিনের মধ্যে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হবে পোপ ফ্রান্সিসকে। ফুসফুসে সংক্রমণে অসুস্থ হয়ে পড়েছিলেন পোপ ফ্রান্সিস। শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল তাঁর, অসুস্থ অবস্থায় বুধবার রোমের একটি হাসপাতালে ভর্তি করা হয় ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিসকে।

হাসপাতালে ভর্তি হওয়ার পরই পোপ ফ্রান্সিসের ক্লিনিক্যাল চেক-আপ ও বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়। চিকিৎসকরা জানান, পোপের ব্রঙ্কাইটিস হয়েছে এবং তাঁর চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়া হচ্ছে। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনী একটি বিবৃতিতে জানিয়েছেন, আগামী কিছু দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন পোপ। বৃহস্পতিবার বিকেলে বিশ্রাম নিয়েছেন তিনি, প্রার্থনার পাশাপাশি কিছু কাজও করেছেন।

Releated Posts

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর হামলা, আহত অন্তত ১০; বাংলাদেশে তীব্র নিন্দা

ঢাকা, ৬ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও পড়ুয়াদের উপর হামলার ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত…

ByByNews Desk Oct 6, 2026

ভারত-তানজানিয়া সংসদীয় সহযোগিতা আরও গভীর করার আলোচনা

দার এস সালাম, ৬ অক্টোবর (আইএএনএস): তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের পার্শ্ববৈঠকে ভারত ও তানজানিয়া…

ByByNews Desk Oct 6, 2026

ভারত-কোত দিভোয়ার সহযোগিতা জোরদারে দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষায় গুরুত্ব

আবিদজান, ৬ অক্টোবর (আইএএনএস): দক্ষতা উন্নয়ন, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা, জ্ঞান বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা আরও…

ByByNews Desk Oct 6, 2026

বাণিজ্য, পরিকাঠামো ও উদ্ভাবনে ভারত-সুইজারল্যান্ড সম্পর্ক আরও গভীর

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): টেকসই পরিকাঠামো, তরুণ পেশাজীবীদের বিনিময়, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও উদ্যোগপতি তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top