News Flash

  • Home
  • প্রধান খবর
  • একাধিক কর্মসূচি নিয়ে ১ এপ্রিল ভোপালে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সূচনা করবেন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের
Image

একাধিক কর্মসূচি নিয়ে ১ এপ্রিল ভোপালে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সূচনা করবেন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): একগুচ্ছ কর্মসূচি নিয়ে ১ এপ্রিল, শনিবার মধ্যপ্রদেশের ভোপালে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন ভোপালে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এর মধ্যে রয়েছে ভোপাল থেকে নতুন দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা। ভোপালে রানী কমলাপতি রেল স্টেশন থেকে ভোপাল-নতুন দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী।

এছাড়াও ভোপালের কুশাভাউ ঠাকুর হলে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স-২০২৩-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। ১ এপ্রিল সকাল দশটা নাগাদ ভোপালে পৌঁছনোর কথা মোদীর। প্রথমেই ভোপালের কুশাভাউ ঠাকুর হলে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স-২০২৩-এ যোগ দেবেন তিনি। সামরিক কমান্ডারদের তিন দিনের এই সম্মেলনের মূল ভাবনা-প্রস্তুতি, পুনরুত্থিত, প্রাসঙ্গিক। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে। এর মধ্যে থাকছে সশস্ত্র বাহিনীর তিনটি শাখার মিলিত প্রস্তুতি। এরপর বিকেল ৩.১৫ মিনিট নাগাদ রানী কমলাপতি রেল স্টেশন থেকে ভোপাল-নতুন দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

ইসির দফতরের পথে ইন্ডিয়া জোটের বিক্ষোভ, আকাশবাণী ভবনের গেট ঠেলে ঢুকে পড়লেন রাহুল-প্রিয়াঙ্কারা

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্র করে মঙ্গলবার সংসদ থেকে নির্বাচন কমিশনের সদর দফতরের…

ByByNews Desk Oct 6, 2026

ইসিআই-র বিরুদ্ধে সরব ইন্ডিয়া জোট, সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি; এসআইআর বাতিল ও ব্যালট পেপারে ভোটের দাবিতে সংসদ থেকে মিছিল

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক চাপ…

ByByNews Desk Oct 6, 2026

ভারত-সুইজারল্যান্ড অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হচ্ছে, বাণিজ্য ও বিনিয়োগে জোর

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ, বিনিয়োগ সহজ করা এবং পরিকাঠামো, প্রযুক্তি, উদ্ভাবন ও সরবরাহ শৃঙ্খলে সহযোগিতা…

ByByNews Desk Oct 6, 2026

ইন্ডিয়া ব্লকের প্রতিবাদ ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, সিইসি-এর পদত্যাগ ও এসআইআর বাতিলের দাবি

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে মঙ্গলবার দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে নামছে বিরোধী ইন্ডিয়া…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top