News Flash

Image

হাইলাকান্দির ঔষধ বিক্রয়ের দোকানগুলিতে সিসিটিভি সংস্থাপনের নির্দেশ

হাইলাকান্দি (অসম), ৩১ মার্চ (হি.স.) : হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলার ফার্মাসি বা ঔষধের দোকানগুলিতে ১৯৭৩ সালের সিআরপিসি-র ১৩৩ ধারা বলে সিসিটিভি সংস্থাপনের নির্দেশ দিয়েছেন।

হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের জারিকৃত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার কিছু কিছু ফার্মাসি বা ঔষধের দোকানে নেশাযুক্ত ওষুধ, যা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা নিষিদ্ধ, তা বিক্রয়ের খবর পাওয়ার পরিপ্রেক্ষিতে এ ধরনের ওষুধ বিক্রয়ের ওপর নজরদারির জন্য সিসিটিভি সংস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের এ ধরনের নেশাযুক্ত ওষুধ সেবন থেকে বিরত রাখতে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের নির্দেশের পরিপ্রেক্ষিতেও এ ধরনের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, এই নির্দেশ লঙ্ঘন করা হলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

সেবা সেতু’র মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় সরকারি পরিষেবা, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩ জুলাই (আইএএনএস) : ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ সরকারি পরিষেবা পৌঁছে দিতে…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

অসমে মৎস্য ও দুগ্ধ শিল্পের উন্নয়নে রোডম্যাপ, কেন্দ্রীয় মন্ত্রী লালন সিংয়ের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): অসমের মৎস্য ও দুগ্ধ শিল্পের উন্নয়নে রোডম্যাপ তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মৎস্য, পশুপালন…

ByByNews Desk Jul 2, 2026

উত্তর-পূর্বে সর্বাধিক বর্ষার ঘাটতি মেঘালয়ে, স্বাভাবিকের তুলনায় ৭৪ শতাংশ কম বৃষ্টি: আইএমডি

শিলং, ২ জুলাই (আইএএনএস): পৃথিবীর অন্যতম সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত মেঘালয়েই চলতি বর্ষা মৌসুমে উত্তর-পূর্ব ভারতের মধ্যে…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top