News Flash

  • Home
  • দিনের খবর
  • সংখ্যালঘু ভোট হাতছাড়া হওয়ার ভয় পাচ্ছেন মমতা, শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী
Image

সংখ্যালঘু ভোট হাতছাড়া হওয়ার ভয় পাচ্ছেন মমতা, শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী

কলকাতা, ৩১ মার্চ (হি.স.) : হাওড়ার অশান্তির জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে তৃণমূলের মুসলিম নেতাদের দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে।

রামনবমীর সন্ধেয় হাওড়ার শিবপুরের অশান্তির নেপথ্যে কে? এই নিয়ে শাসক বিরোধী তরজা চলছেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ইতিমধ্যেই এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে বিঁধেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার দাবি করেন, খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করে এই হিংসার ব্লু-প্রিন্ট তৈরি হয়েছিল। বিজেপি আবার সম্পূর্ণ উলটো কথা বলছে। গেরুয়া শিবিরের দাবি, সংখ্যালঘু ভোট হাতছাড়া হওয়ার ভয়ে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে বলেন, বগটুঁইয়ের ঘটনা, আনিস খান কাণ্ড, এবং সাগরদিঘির ফলাফলের পর মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে সংখ্যালঘু ভোট তাঁর হাত থেকে বেরিয়ে যাচ্ছে। যে ভোট তিনি এনআরসি’র ভয় দেখিয়ে পেয়েছিলেন, সেই ভোট ফিরে পেতে পুলিশকে নিস্ক্রিয় করে তৃণমূলের স্থানীয় কাউন্সিলরের স্বামীকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছেন তিনি। শুভেন্দুবাবুর অভিযোগ, মমতার তোষণের রাজনীতি চরম জায়গায় গিয়ে পৌঁছেছে। তিনি হিন্দুদের গালাগাল করছেন।

বিরোধী দলনেতার অভিযোগ, মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন। রামনবমীর মিছিলের কোনও পথ বদল হয়নি। সরাসরি রাজ্যের পুলিশমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করেন শুভেন্দুবাবু। তাঁর অভিযোগ, হাওড়া কাণ্ডে এখনও পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন, তাঁরা সকলেই নিরীহ।

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026

বায়ুসেনা আধিকারিকের বাড়িতে গুলি, সোশ্যাল মিডিয়ায় পুলিশকে হুমকি; মুম্বইয়ে গ্রেফতার দুই অভিযুক্ত

মুম্বই, ১৩ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের সতনা জেলায় এক ভারতীয় বায়ুসেনা আধিকারিকের বাড়িতে গুলি চালানো এবং পরে সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 13, 2026

পীযূষ গয়ালকে জন্মদিনের শুভেচ্ছা মোদি, শাহ-সহ বিজেপি নেতাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top