News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ‘ভারতবর্ষের গণতন্ত্র গভীর সংকটে, পদদলিত হচ্ছে দেশের সংবিধান’, হাফলঙে অভিযোগ যুব কংগ্রেসের
Image

‘ভারতবর্ষের গণতন্ত্র গভীর সংকটে, পদদলিত হচ্ছে দেশের সংবিধান’, হাফলঙে অভিযোগ যুব কংগ্রেসের

হাফলং (অসম), ৩১ মার্চ (হি.স.) : ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের গণতন্ত্র গভীর সংকটে, পদদলিত হচ্ছে দেশের সংবিধান। চারিদিকে শুধু অরাজকতা। দেশের সংবিধানের প্রতি খোদ সরকারের চূড়ান্ত অশ্রদ্ধা, আইন-আদালতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার এবং ইডি সিবিআই আয়কর ইত্যাদি স্বতন্ত্র সংস্থাগুলিকে বিজেপি সরকার নিজের স্বার্থ পূরণের কাজে ব্যবহার করার ঘটনা আজ সমগ্র দেশবাসীর চোখের সামনে।’ অসম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আজ শুক্রবার হাফলঙে রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে যুব কংগ্রেসের পশ্চিম কারবি আংলং জেলা কমিটির সভাপতি আগুস্টাইন ইংহি গুরুতর এই অভিযোগ তুলে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র হামলা করেন।

আগুস্টাইন ইংহি বলেন, ‘২০১৯ সালে কর্ণাটকের এক নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদী, ললিত মোদী ও নীরব মোদীকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন। কিন্তু তা নিয়ে কর্ণাটকে কোনও মামলা হয়নি, গুজরাটের সুরাতে মামলা করেছিলেন জনৈক বিধায়ক। কিন্তু যাঁদের নিয়ে রাহুল গান্ধী ওই মন্তব্য করেছিলেন তাঁরা কিন্তু এই মামলা করেননি। আর এতদিন এই মামলা নিয়ে কিছুই হয়নি। তবে সংসদে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নরেন্দ্র মোদী ও আদানিকে নিয়ে প্রশ্ন করায় তড়িঘড়ি করে এই মামলা পুনরায় শুরু করে রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রোশমূলকভাবে এই সাজা শুনানো হয়েছে।’

যুব কংগ্রেসের এই নেতা বলেন, ‘সংসদে রাহুল গান্ধীর একটা সহজ প্রশ্ন নিয়ে কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুরক্ষা দিতে এই নাটক রচনা করা হয়েছে। সংসদে রাহুল গান্ধীর স্পষ্ট প্রশ্ন ছিল, আদানির কোম্পানিতে ২০ হাজার কোটি টাকা কোথা থেকে এল? কে বিনিয়োগ করেছে বিপুল পরিমাণের এই অর্থ? তিনি জানতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যবসায়ী আদানির কী সম্পর্ক? রাহুল গান্ধী সংসদে এই প্রশ্ন উত্থাপন করে সরকারের কাছ থেকে উত্তর চেয়েছিলেন এবং তার পরই ভয়ে দেশের জনতার হয়ে কথা বলে আসা কংগ্রেস নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করে বিজেপি সরকার।’

সাংবাদিক সম্মেলনে আগুস্টাইন ইংহি বলেন, যার দরুন রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয় এবং দেশজুড়ে এর প্রতিবাদ শুরু হয়। সমস্ত বিরোধী পক্ষ ঐক্যবদ্ধ হয়ে সংসদে দাবি তুলে একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করে মোদী আদানির সম্পর্ক নিয়ে তদন্ত ঘোষনা করা হোক। যুব কংগ্রেস নেতার অভিযোগ, প্রধানমন্ত্রী মোদী ও বিজেপি চাইছে না দেশবাসীর সামনে মোদী আদানির সম্পর্ক উন্মোচিত হোক। ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের রহস্য প্রকাশ্যে আসুক। তিনি বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী স্পষ্ট করে বলে দিয়েছেন, তাঁর সাংসদ পদ খারিজ বা তাঁকে কারাগারে নিক্ষেপ করাকে তিনি ভয় করেন না। তিনি সত্যের পক্ষে যুদ্ধ চালিয়ে যেতে এবং দেশবাসীর জন্য আপসহীন সংগ্রামের পথে লড়াই চালিয়ে যাবেন।

আগুস্টাইন ইংহি বলেন, অসম প্রদেশ কংগ্রেসও রাহুল গান্ধীর প্রতি পূর্ণ সমর্থন এবং সহযোগিতা করা যাবে। গণতন্ত্র ও সংবিধানকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া একনায়কত্ববাদী বিজেপি সরকারকে শাসন থেকে উৎখাত করে দেশের আমজনতাকে সুশাসন দিতে সংকল্পবদ্ধ কংগ্রেস দল বলে মন্তব্য করেন যুব কংগ্রেস নেতা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক নির্মল লাংথাসা, ডিমা হাসাও জেলা কংগ্রেসের সহ-সভাপতি মায়ানন কেম্প্রাই লালথাংসাঙ্গা মার প্রমুখ।

Releated Posts

ভবিষ্যৎ উপযোগী শ্রেণিকক্ষ গড়বে এআই, পড়ুয়াদের ঝরে পড়ার ঝুঁকিও চিহ্নিত করবে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৮ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে অসমের স্কুলশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও পড়ুয়াকেন্দ্রিক করে…

ByByNews Desk Aug 18, 2026

মিজোরামে ১২.০৯ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার ২

আইজল, ১৮ আগস্ট (আইএএনএস): মিজোরামের সাইতুয়াল জেলায় পৃথক দুটি যৌথ অভিযানে প্রায় ১২.০৯ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার…

ByByNews Desk Aug 18, 2026

মণিপুরে বড় সাফল্য, ৬ জঙ্গি ও ৬ মাদক পাচারকারী গ্রেফতার; উদ্ধার অস্ত্র ও মাদক

ইম্ফল, ১৭ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় একাধিক যৌথ অভিযানে ছয় জঙ্গি ও ছয় মাদক…

ByByNews Desk Aug 17, 2026

অসমে ১,০০০ কৃষককে ১ লক্ষ টাকা করে পুরস্কার, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

গুয়াহাটি, ১৭ আগস্ট (আইএএনএস): অসমে প্রগতিশীল ও শিক্ষিত কৃষকদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top