News Flash

  • Home
  • দেশ
  • শনিবার পাতিয়ালা জেল থেকে ছাড়া পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু
Image

শনিবার পাতিয়ালা জেল থেকে ছাড়া পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু

চণ্ডীগড়, ৩১ মার্চ (হি.স.) : আগামীকাল শনিবার জেল থেকে ছাড়া পাচ্ছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার তথা পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি নভজ্যো‍ৎ সিং সিধু। জেলের অন্দরে সুবোধ বালকের মতো আচরণ করায় এবং সব নিয়ম মেনে চলায় মেয়াদ শেষের প্রায় দেড় মাস আগেই মুক্তি দেওয়া হচ্ছে তাঁকে। আজ শুক্রবার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির টুইটার হ্যান্ডেল থেকে ওই জেল মুক্তির কথা জানানো হয়েছে।প্রায় সাড়ে তিন দশক আগে ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে ত‍ৎকালীন জাতীয় দলের ক্রিকেটার সিধুর সঙ্গে পাতিয়ালার বাসিন্দা গুরুনাম সিংয়ের বচসা বাঁধে। বচসা চলাকালীন আচমকাই গুরুনাম সিংকে জোরে ধাক্কা এবং ঘুষি মারেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয় সিধুর বিরুদ্ধে। জাতীয় দলের ক্রিকেটারকে কঠোর সাজা দেওয়ার দাবি জানায় নিহতের পরিবাররা। দীর্ঘ আইন লড়াই শেষে ২০১৮ সালে সুপ্রিম কোর্ট নভজ্যোত সিং সিধুকে এক হাজার টাকা জরিমানা করে।

ওই রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। গত বছর দেশের শীর্ষ আদালত এক বছর জেলের সাজা শোনায় প্রাক্তন জাতীয় ক্রিকেটারকে। সুপ্রিম কোর্টের নির্দেশে পাতিয়ালা জেলে আত্মসমর্পণ করেন সিধু। ঘোষিত সাজার মেয়াদ অনুযায়ী তাঁর ১৬ মে পর্যন্ত জেলে থাকার কথা। কিন্তু দেড় মাস আগেই পাতিয়ালার জেল থেকে মুক্তি পেতে চলেছেন কংগ্রেস নেতা।

Releated Posts

পাঞ্জাবের রাজনীতিতে আত্মপ্রকাশ জেডি(ইউ)-র, বিধানসভা নির্বাচনে লড়ার ঘোষণা

চণ্ডীগড়, ৪ জুলাই (আইএএনএস): বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল (ইউনাইটেড) বা জেডি(ইউ) পাঞ্জাবের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে…

ByByNews Desk Jul 4, 2026

মধ্যপ্রদেশে প্রথম সরকারি সফরে ইন্দোরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

ভোপাল, ৪ জুলাই (আইএএনএস): দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে শনিবার মধ্যপ্রদেশের ইন্দোরে পৌঁছালেন মুখ্য নির্বাচন কমিশনার…

ByByNews Desk Jul 4, 2026

পাচপদরা রিফাইনারি উদ্বোধন ঘিরে বিজেপি-কংগ্রেসের কৃতিত্বের লড়াই, মোদীর অভিযোগের জবাবে গেহলট

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের বালোতরা জেলার পাচপদরা রিফাইনারির উদ্বোধনকে ঘিরে শনিবার ফের রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 4, 2026

উত্তরপ্রদেশে আবারও ফুটবে পদ্ম, বিধানসভা নির্বাচনে বিজেপিকেই ভোট দেবেন মানুষ: লখনউয়ে নীতিন নবীন

লখনউ, ৪ জুলাই (আইএএনএস): আগামী বছর অনুষ্ঠিত হতে চলা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ ফের ভারতীয় জনতা পার্টিকেই…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top