News Flash

  • Home
  • দেশ
  • তৃণমূলের পেশ করা ভিডিওর ছবিতে প্রতিবাদ বিজেপি-র
Image

তৃণমূলের পেশ করা ভিডিওর ছবিতে প্রতিবাদ বিজেপি-র

কলকাতা, ৩১ মার্চ (হি. স.) : হাওড়ায় রামনবমীর মিছিলে রিভলভার ব্যবহারের অভিযোগ ওঠায় চাপে পড়ল বিজেপি। তৃণমূলের পেশ করা ভিডিওর ছবিতে প্রতিবাদ জানিয়েছে বিজেপি।

বিজেপি নেতা-কর্মীরা অতীতে রামনবমীর মিছিলে অংশ নিলেও তার সে ভাবে ঘোষণা থাকত না। কিন্তু এ বার বিজেপি আগেই জানিয়ে দিয়েছিল, দল আয়োজন না করলেও রাজ্যের সর্বত্র নেতা-কর্মীরা মিছিলে অংশ নেবেন। এ বার সেই মিছিলে আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগ এনে ভিডিও পেশ করেছে তৃণমূল।

বিজেপি-র রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে অনেক মিছিল বেরিয়েছে। তাতে বিজেপির কর্মীরাই শুধু যোগ দিয়েছেন তা নয়। স্বতস্ফূর্ত ভাবে অনেক সাধারণ মানুষও যোগ দিয়েছেন। অনেক জায়গায় তৃণমূল কর্মী-সমর্থকরাও। আমার তো মনে হয় রিভলভার হাতে কাউকে তৃণমূল ঢুকিয়ে দিয়ে ছবি তুলেছে। এ ভাবে বিজেপির বদনাম করা যাবে না।’’

Releated Posts

টিআইএমএস পরিদর্শনে বাধা, গৃহবন্দি বিআরএস নেতা হরিশ রাও

হায়দরাবাদ, ১৯ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানার বিধানসভায় বিআরএসের উপনেতা টি. হরিশ রাও এবং দলের কয়েকজন নেতাকে বুধবার গৃহবন্দি করেছে…

ByByNews Desk Aug 19, 2026

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026

তামিলনাড়ুতে স্বাস্থ্যবিমার কভার পাঁচগুণ বাড়িয়ে ২৫ লক্ষ টাকা, বিধায়কদের গাড়ি ও ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ১৯ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় বুধবার মুখ্যমন্ত্রীর সমন্বিত স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় বার্ষিক স্বাস্থ্যবিমা কভার…

ByByNews Desk Aug 19, 2026

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ জনের মৃত্যু

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): কলকাতার মধ্যাঞ্চলের মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top