News Flash

Image

করিমগঞ্জে আটক বাংলাদেশি মহিলা

করিমগঞ্জ (অসম), ৩১ মার্চ (হি.স.) : করিমগঞ্জে আটক করা হয়েছে এক বাংলাদেশি মহিলাকে। শুক্রবার করিমগঞ্জ জেলা সদর শহরের চড়াকুড়ি এলাকা থেকে রুমানা বেগম নামের মহিলাকে আটক করে সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা।

স্থানীয়দের কাছে জানা গেছে, আজ সকালে অজ্ঞাতপরিচয় মহিলার ঘোরাফেরা দেখে সন্দেহের সৃষ্টি হয়ে স্থানীয়দের মধ্যে। তাঁরা মহিলাকে জিজ্ঞাসাবাদ করে সদুত্তর না পেয়ে তুলে দেন সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে।

জানা গেছে, বাংলাদেশের কিশোরগঞ্জের বাসিন্দা রুমানা বেগম নামের মহিলাটি কিছুটা মানসিক ভারসাম্যহীন। কথাবার্তা এবং চলাফেরায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে তাঁর।
সীমান্ত সুরক্ষা বাহিনীর আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বাংলাদেশি মহিলাকে করিমগঞ্জ সদর থানায় হস্তান্তর করে দিয়েছেন।

এদিকে কড়া নিরাপত্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও আন্তার্ডাতিক সীমান্ত টপকে ভারতে অবৈধভাবে বাংলাদেশি মহিলার অনুপ্রবেশের ঘটনায় সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছ করিমগঞ্জে।

Releated Posts

স্বাধীনতার পর প্রথমবার নদীপথে বাংলাদেশে গেল ডিব্রুগড়ের পণ্যবাহী জাহাজ

ডিব্রুগড় (অসম), ৫ অক্টোবর (আইএএনএস): স্বাধীনতার পর প্রথমবার অসমের উচ্চাঞ্চল ডিব্রুগড় থেকে নদীপথে বিদেশি বন্দরের উদ্দেশে পণ্যবাহী জাহাজ…

ByByNews Desk Oct 5, 2026

বিকাশের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন, আধুনিক স্থাপত্যে নতুন পরিচয় তুলে ধরছে অসম: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ৫ অক্টোবর (আইএএনএস): উন্নয়নের পাশাপাশি রাজ্যের সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করে এগিয়ে চলেছে অসম। আধুনিক…

ByByNews Desk Oct 5, 2026

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top