News Flash

  • Home
  • দিনের খবর
  • কর্ণাটকে ৬০টি আসনের গন্ডি পেরোতে পারবে না বিজেপি : সিদ্দারামাইয়া
Image

কর্ণাটকে ৬০টি আসনের গন্ডি পেরোতে পারবে না বিজেপি : সিদ্দারামাইয়া

বেঙ্গালুরু, ৩০ মার্চ (হি.স.): কর্ণাটকে এবারের বিধানসভা নির্বাচনে ৬০টির বেশি আসনের গন্ডি পেরোতে পারবে না বিজেপি। এই দাবি করলেন কংগ্রেস নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বৃহস্পতিবারই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা দাবি করেছেন, রাজ্যে ১৫০টি আসনে জিতবে বিজেপি। ইয়েদুরাপ্পার এই মন্তব্যের প্রেক্ষিতে সিদ্দারামাইয়া বলেছেন, “৬০টির বেশি আসনের গন্ডি পেরোতে পারবে না বিজেপি।”

কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোটের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন সিদ্দারামাইয়া। তিনি বলেছেন, “আমাদের কোনও রাজনৈতিক দলের থেকে ভয় নেই, আমরা নিজেদের জোরেই রাজ্যে ক্ষমতায় ফিরে আসব।” এদিন কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার বলেছেন, “কর্ণাটকের মানুষ কংগ্রেসকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং রাজ্যে আমাদের সরকার গঠিত হবে।”

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top