News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইন্দোরের বহুতল হোটেলে আগুন, ৩ মহিলা-সহ ৮ জনকে উদ্ধার করল দমকল
Image

ইন্দোরের বহুতল হোটেলে আগুন, ৩ মহিলা-সহ ৮ জনকে উদ্ধার করল দমকল

ইন্দোর, ২৯ মার্চ (হি.স.) : ভয়াবহ আগুন লাগল মধ্যপ্রদেশের ইন্দোরের একটি বুটিক হোটেলে। বুধবার সকালে আগুন লাগার খবর পায় দমকল। উদ্ধারকারী দল ৩ মহিলা-সহ আট জনকে উদ্ধার করা হয়েছে। ইন্দোরের ‘পাপায়া ট্রি হোটেল’-এ বুধবার সকালে আগুন লাগে। কিছু ক্ষণের মধ্যেই ছ’তলা হোটেলের বেশির ভাগ অংশই আগুনের কবলে চলে যায়। হোটেলকর্মীরা নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে নামলেও তাতে বিশেষ সুবিধা হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। আগুনের জেরে ষষ্ঠ তলে আটকে পড়েন হোটেলের আবাসিকদের অনেকে। দমকল ও পুলিশ মই লাগিয়ে তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। ইন্দোরের পুলিশ আধিকারিক জানান, তিন মহিলা-সহ মোট আট জনকে সুরক্ষিত ভাবে উদ্ধার করা গিয়েছে। তাঁরা সবাই আগুন ও ধোঁয়ার কারণে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে অনুমান দমকলের।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top