News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় পিস্তল ও কার্তুজ সহ আটক নেশা কারবারি
Image

সোনামুড়ায় পিস্তল ও কার্তুজ সহ আটক নেশা কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ বিএসএফ, টি এস আর এবং সোনামুড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে  সীমান্ত গ্রাম দুর্গাপুরের দুই নং ওয়ার্ড থেকে ২৭ কেজি শুকনো গাজা ও তাজা কার্টুন সহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে৷ সীমান্তরক্ষী বাহিনী ১৩৩ নং  ব্যাটেলিয়ানের শ্রীনগর কোম্পানি কমান্ডেন্ট এবং সোনামুড়া থানার অন্তর্গত পুলিশ এবং টিএসআর এর যৌথ অভিযানে সীমান্ত গ্রাম দুর্গাপুর ২  নং ওয়ার্ড থেকে তাজা কার্তুজ সহ ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়৷ ঘটনায় আটক আব্দুল সাত্তার  নামে এক ব্যক্তি৷ ঘটনার বিবরণ জানিয়ে সোনামুড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মানিক  দেবনাথ জানান গোপন খবরের ভিত্তিতে বিএসএফ এবং সোনামুড়া থানার পুলিশ অফিসার শুভঙ্কর দেববর্মার নেতৃত্বে যৌথ অভিযান চালায় গতকাল রাত থেকে৷ আব্দুল সাত্তারের বাড়ির চারপাশ ঘেরাও করে রাখা হয়৷ এরপর সকালে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২৭ কেজি গাঁজা এবং তাজা কার্তুজ সহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়৷ আগামীকাল তাকে কোর্টে সোপর্দ করা হবে রিমান্ডের জন্য৷ বর্তমানে সোনামুড়া থানা পুলিশের হেফাজতে রয়েছে অভিযুক্ত৷ ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে সমগ্র এলাকায়৷ পুলিশের রিমান্ডে  এনে জিজ্ঞাসা বাদ করলেই সঠিক তদন্ত বেরিয়ে আসতে পারে আসল রহস্য এমনটাই অভিমত একাংশের৷ উল্লেখ্য সোনামুড়া সীমান্তটি নেশাজাতীয় সামগ্রী সহ অন্যান্য সামগ্রী পাচারের অন্যতম ক্ষেত্রে পরিণত হয়েছে৷ বছরের পর বছর ধরে এই সীমান্ত এলাকা দিয়ে পাচার বাণিজ্য অব্যাহত থাকলেও প্রশাসনের তরফে কঠোর কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের অভিযোগ৷ তালে ভদ্রে পুলিশ ও বিএসএফ দু একজন পাচারকারীকে নামে মাত্র আটক করে তাদের অস্তিত্বের প্রমাণ দিতে চাইছে বলেও অনেকেই অভিযোগ করেছেন৷৷ পুলিশ ও নিরাপত্তা কর্মীরা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের উপর নানা কায়দায় নির্যাতন চালায় বলেও অভিযোগ উঠেছে৷ ফলে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন৷

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top