News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে ধর্মনগরের জয় অব্যাহত
Image

অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে ধর্মনগরের জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ।।

সেমিফাইনালের পথে ধর্মনগর মহকুমা। টানা ৩ ম্যাচে জয়লাভ করে। আজ গ্রুপের শেষ ম্যাচে লংতরাইভ্যালিকে পরাজিত করতে পারলেই শেষ ৪ নিশ্চিত হয়ে যাবে উত্তর জেলার ধর্মনগর মহকুমার। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। বুধবার রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে ধর্মনগর ৯ উইকেটে পরাজিত করে গন্ডাছড়া মহকুমাকে। মুষলধারে বৃষ্টির জন্য এদিন নির্ধারিত সময়ের অনেক পর খেলা শুরু হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ১৫। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে গন্ডাছড়া মহকুমা মাত্র ৩৩ রান করে ৮ উইকেট হারিয়ে।দলের পক্ষে স্বরব দাস ১২ রান করে। ধর্মনগরের বীপরণ দাস (‌৩/‌৪) এবং বিহান দাস (‌২/‌৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ধর্মনগর মহকুমা ৫.‌২ ওভার ব্যাট করে ‌‌১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে জ্যাক মালাকার ১৪ রান করে। আর কে আই মাঠে অপর ম্যাচে লংতরাইভ্যালি মহকুমা ৭ উইকেটে পরাজিত করে কাঞ্চনপুর মহকুমাকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কাঞ্চনপুর মহকুমা ৫১ রান করে। দলের পক্ষে শান্তনু দেববর্মা ১৬ রান করে। লংতরাইভ্যালির আকাশ চাকমা (‌৫/‌১৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় লংতরাইভ্যালি। দলের পক্ষে রাজ তামাং ২১ এবং রাজ মালাকার ১৯ রান করে।‌

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top