News Flash

Image

করিমগঞ্জে অনুষ্ঠিত আশা’ সম্মেলন

করিমগঞ্জ (অসম), ২৯ মার্চ (হি.স.) : বুধবার রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান ও জেলা সমিতির ব্যবস্থাপনায় করিমগঞ্জ জেলার পাঁচটি ব্লকের আশাকর্মীদেরকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে দু-‘দিনের ‘আশা’ সম্মেলন। আজ ছিল প্রথম দিন।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক মৃদুল যাদব। অনুষ্ঠানে জেলার মোট ২৫ জন আশাকর্মীকে শংসাপত্র দিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে নিহত চার আশাকর্মীর নিকট আত্মীয়কে এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়। পাশাপাশি চিকিৎসা বাবদ ২৫ হাজার টাকার অনুমোদন পত্রও প্রদান করা হয়েছে আজ।

জেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক বর্ণিশিকা চেতিয়া, যুগ্ম-অধিকর্তা ডা. রাজীবকুমার বরুয়া, করিমগঞ্জ সিভিল হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা. লিপি দেব, এনএইচএম মহম্মদ হানিফ সহ করিমগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। করোনা অতিমারির সময় চার জন আশাকর্মীর মৃত্যু হয়েছিল। তাই অনুষ্ঠানে প্রয়াতদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিতরা।

Releated Posts

স্থায়ী শান্তি ফেরাতে সংলাপই একমাত্র পথ: মণিপুরের মুখ্যমন্ত্রী, নিহত বিজেপি বিধায়ক ভুংজাগিন ভালতের শেষকৃত্যে শ্রদ্ধা

ইম্ফল, ৪ জুলাই (আইএএনএস): সংঘাত-বিধ্বস্ত মণিপুরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সংলাপই একমাত্র পথ বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ওয়াই.…

ByByNews Desk Jul 4, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

সেবা সেতু’র মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় সরকারি পরিষেবা, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩ জুলাই (আইএএনএস) : ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ সরকারি পরিষেবা পৌঁছে দিতে…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

অসমে মৎস্য ও দুগ্ধ শিল্পের উন্নয়নে রোডম্যাপ, কেন্দ্রীয় মন্ত্রী লালন সিংয়ের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): অসমের মৎস্য ও দুগ্ধ শিল্পের উন্নয়নে রোডম্যাপ তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মৎস্য, পশুপালন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top