News Flash

  • Home
  • খেলা
  • খুদেদের ক্রিকেটে বিলোনিয়াকে হারিয়ে জয়ে ফিরলো সোনামুড়া
Image

খুদেদের ক্রিকেটে বিলোনিয়াকে হারিয়ে জয়ে ফিরলো সোনামুড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ।।জয়ে ফিরলো সোনামুড়া মহকুমা। মিনহাজ আহমেদের অলরাউন্ড পারফরম্যান্স এবং দিবাকর দাসের দুরন্ত বোলিংয়ে। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। রাঙ্গামাটি মাঠে অনুষ্ঠিত ম্যাচে সোনামুড়া মহকুমা ৬ উইকেটে পরাজিত করে বিলোনিয়া মহকুমাকে। প্রথমে ব্যাট নিয়ে বিলোনিয়ার গড়া ৮৭ রানের জবাবে সোনামুড়া অনায়াসেই ৪ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। মঙ্গলবার সকালে টসে জয়লাভ করে সোনামুড়ার অধিনায়ক প্রথমে বিলোনিয়া মহকুমাকে ব্যাট করার আমন্ত্রণ জানান। বিলোনিয়া ৩২.‌৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ৪ নম্বরে ব্যাট করতে নেমে ত্রিসানু দত্ত যদি প্রতিরোধ গড়ে না তুলতো তাহলে বিলোনিয়া সম্ভবত ৪০ রানের গন্ডি পার করতে পারতো না। ত্রিশানু ৯৫ বল কেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৫৮ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। সোনামুড়ার পক্ষে দিবাকর দাস (‌৪/‌১৪), মিনহাজ আহমেদ (‌২/‌১৫), অণিরুদ্ধ দেবনাথ (‌২/‌১৬)‌ এবং আরিয়ন পাল (‌২/‌১৮) সফল বোলারয জবাবে খেলতে নেমে সোনামুড়া মহকুমা ২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে মিনহাজ আহমেদ ২৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৫ (‌অপ:‌), কুলদীপ সরকার ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫, অণিরুদ্ধ দাস ৪১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং শুভপ্রতীক দাস ৬২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান।  বিলোনিয়ার পক্ষে আকাশ হুসেন (‌২/‌১১)‌‌‌ ‌‌সফল বোলার। আসরে ৩ ম্যাচ খেলে দুটিতে জয় পায় সোনামুড়া মহকুমা।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top