News Flash

  • Home
  • খেলা
  • শান্তিকামি সংঘের উদ্যোগে ওপেন প্রাইজমানি দাবার আসর ২ এপ্রিল
Image

শান্তিকামি সংঘের উদ্যোগে ওপেন প্রাইজমানি দাবার আসর ২ এপ্রিল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ।। শান্তিকামী সংঘের  উদ্যোগে ওপেন চেজ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগরতলার বুদ্ধমন্দির সংলগ্ন শান্তিকামী সংঘে আগামী ২ এপ্রিল, সকাল ৯ টায় দাবাড়ুদের রিপোর্ট করতে হবে। সাড়ে দশটায় প্রথম রাউন্ডের খেলা শুরু। বিকেল চারটায় ষষ্ঠ রাউন্ডের খেলা দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে। তবে বিজয়ীদের পুরস্কৃত করা হবে ৯ এপ্রিল সন্ধ্যা সাতটায় বর্ণাঢ্য এক অনুষ্ঠানে। ওপেন ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকারীকে ২০০০ টাকা প্রাইজমানি দেওয়া হবে। এভাবে প্রথম ১৫ জনকেই প্রাইজ মানিতে পুরস্কৃত করা হবে। ১৩ ততোর্ধ্ব বালিকা বিভাগে এবং ৫০ ততোর্ধ্ব ভেটারেন বিভাগে সেরা দাবাড়ুকেও পুরস্কৃত করা হবে। এছাড়া, বয়সভিত্তিক অনূর্ধ্ব ৭, অনূর্ধ্ব ৯, অনূর্ধ্ব ১১  এবং অনূর্ধ্ব ১৩ – এই চারটি গ্রুপের প্রতিটিতে সেরা ৫ জনকে পুরস্কৃত করা হবে। খেলা হবে একদিনেই মোট ছয় রাউন্ডের। অংশগ্রহণেচ্ছু দাবাড়ুদের অল ত্রিপুরা চেস এসোসিয়েশনের অফিসে অথবা শান্তিকামী সংঘে ১ এপ্রিলের মধ্যে নির্দিষ্ট এন্ট্রি ফি সহ নাম নথিভুক্ত করতে বলা হচ্ছে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top