News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ থেকে গিয়ার্স পেয়ে দারুন উৎসাহিত ৬টি স্কুলের গার্লস টিম
Image

টিসিএ থেকে গিয়ার্স পেয়ে দারুন উৎসাহিত ৬টি স্কুলের গার্লস টিম

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ।। একদিকে রঙিন পোশাক, অপরদিকে সাদা বলে খেলা। তার ওপর টিসিএ থেকে প্রদান করা হয়েছে প্রতিটি স্কুলকে ৫ সেট করে ক্রিকেট গিয়ার্স। দারুন উৎসাহ এবং উদ্দীপনার জোয়ার। ব্যাট বল নিয়ে এখন শুধু মাঠে নামার অপেক্ষায়। প্রথমবারের মতো আন্তঃ স্কুল গার্লস ক্রিকেট টুর্নামেন্ট। যদিও প্রথমবারের আয়োজনে শুধুমাত্র পশ্চিম জেলা কেন্দ্রিক। অদূর ভবিষ্যতে তা রাজ্যজুড়ে ছড়ানোর পরিকল্পনা রয়েছে টিসিএ-র। আজ গিয়ার্স প্রদান অনুষ্ঠানে কর্তা ব্যক্তিরা বিশেষ করে সভাপতি তপন লোধ, সহ-সভাপতি তিমির চন্দ, সচিব তাপস ঘোষ, যুগ্ম সচিব জয়ন্ত দে, উইমেন্স ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান রজত কান্তি সেন, কনভেনার অলক ঘোষ, সদস্য শ্যামল দাস প্রমূখ একই কথায় প্রত্যাশা ব্যক্ত করেন। স্থানীয় এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউজে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে আসন্ন আন্তঃ স্কুল গার্লস ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয়টি স্কুল দলের ক্রিকেটাররা উপস্থিত থেকে টিসিএ থেকে গিয়ার্স গুলো গ্রহণ করে। প্রতিটি দলের কোচ, ম্যানেজার সহ প্রতিনিধিবর্গও উপস্থিত ছিলেন। বলা বাহুল্য, প্রস্তুতিও চলছে জোর কদমে। প্রথমবর্ষ পশ্চিম জেলা অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল বালিকাদের ক্রিকেটে। ৫ এপ্রিল থেকে শুরু হবে আসর। প্রথমবর্ষ আসরে অংশ গ্রহণেচ্ছু ছয়টি স্কুল দল হলো: বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়, প্রনবানন্দ বিদ্যামন্দির, বড়দোয়ালি স্কুল, ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির, আসাম রাইফেলস এবং নন্দননগর স্কুল। এবছর পরীক্ষামূলকভাবে ওই আসর শুরু করছে রাজ্য ক্রিকেট সংস্থা। আগামীবছর থেকে রাজ্য আসর করারও পরিকল্পনা রয়েছে। লক্ষ্য একটাই, স্কুল স্তর থেকে উদীয়মান ও প্রতিভাবান ক্রিকেটার বের করে আনা। উল্লেখ্য, এবছর থেকে বি সি সি আই শুরু করেছে অনূর্ধ্ব-‌১৫ বালিকাদের ক্রিকেট। তা মাথায় রেখেই টিসিএ-র এই স্কুল ক্রিকেট শুরু করার উদ্যোগ।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top