News Flash

  • Home
  • দেশ
  • শোকজের জবাবে ধর্মঘটী শিক্ষকরা বাজনা নিয়ে এসআই অফিসে
Image

শোকজের জবাবে ধর্মঘটী শিক্ষকরা বাজনা নিয়ে এসআই অফিসে

ফরাক্কা, ২৭ মার্চ (হি.স.) : ডিএ-র দাবিতে ধর্মঘট আন্দোলনে শামিল হয়ে স্কুলে অনুপস্থিত থাকায় মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের ৭৪ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাকে শোকজ করেছে জেলা শিক্ষা দফতর। তারই প্রতিবাদ এবং শোকজের জবাব দিতে অভিনব কৌশল গ্রহণ করলেন শিক্ষকরা। সোমবার ঢাক, বাজনা নিয়ে নাচতে নাচতে এসআই অফিসে শোকজের জবাব দিতে আসেন ওই ৭৪ জন শিক্ষক-শিক্ষিকা। হাতে শোকজের লেটার ও তার উত্তর কপি নিয়ে কার্যত ফরাক্কা এসআই অফিসে চত্ত্বরে উদ্দীপনার সঙ্গে অভিনব প্রতিবাদের মাধ্যমে শোকজের জবাব দেন শিক্ষকেরা।

উল্লেখ্য, গত ১০ মার্চ ডিএ এর দাবিতে ধর্মঘটের জন্য ফরাক্কা সার্কেলের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা স্কুলে অনুউপস্থিত ছিলেন। কিন্তু ওই দিন অনুপস্থিত ছিলেন ৭৪ জন শিক্ষক-শিক্ষিকাকে সরকারের পক্ষ থেকে শোকজ নোটিশ ধরানো হয়। সেই শোকজের জবাব দিতে এদিন অভিনব উদ্যোগ নিলেন শিক্ষক-শিক্ষিকারা।
উল্লেখ্য, সংগ্রামী যৌথমঞ্চের ডাকা ধর্মঘটকে সমর্থন করে ১০ মার্চ রাজ্যের বহু শিক্ষিক-শিক্ষিকা অনুপস্থিত ছিলেন। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল রাজ্য সরকার। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে কতজন শিক্ষক-শিক্ষিকা অনুপস্থিত ছিলেন তার তালিকা বিভিন্ন জেলা থেকে চেয়েছিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। প্রায় পাঁচ হাজার শিক্ষক-শিক্ষিকা অনুপস্থিত ছিলেন। সব থেকে বেশি অনুপস্থিত ছিলেন কোচবিহার জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলাতেও লক্ষণীয়ভাবে অনুপস্থিতির সংখ্যা বেশি।

Releated Posts

পাঞ্জাবের রাজনীতিতে আত্মপ্রকাশ জেডি(ইউ)-র, বিধানসভা নির্বাচনে লড়ার ঘোষণা

চণ্ডীগড়, ৪ জুলাই (আইএএনএস): বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল (ইউনাইটেড) বা জেডি(ইউ) পাঞ্জাবের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে…

ByByNews Desk Jul 4, 2026

মধ্যপ্রদেশে প্রথম সরকারি সফরে ইন্দোরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

ভোপাল, ৪ জুলাই (আইএএনএস): দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে শনিবার মধ্যপ্রদেশের ইন্দোরে পৌঁছালেন মুখ্য নির্বাচন কমিশনার…

ByByNews Desk Jul 4, 2026

পাচপদরা রিফাইনারি উদ্বোধন ঘিরে বিজেপি-কংগ্রেসের কৃতিত্বের লড়াই, মোদীর অভিযোগের জবাবে গেহলট

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের বালোতরা জেলার পাচপদরা রিফাইনারির উদ্বোধনকে ঘিরে শনিবার ফের রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 4, 2026

উত্তরপ্রদেশে আবারও ফুটবে পদ্ম, বিধানসভা নির্বাচনে বিজেপিকেই ভোট দেবেন মানুষ: লখনউয়ে নীতিন নবীন

লখনউ, ৪ জুলাই (আইএএনএস): আগামী বছর অনুষ্ঠিত হতে চলা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ ফের ভারতীয় জনতা পার্টিকেই…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top