News Flash

Image

বিএসএফের জনসংযোগ কর্মসূচী

আমবাসা(ত্রিপুরা), ২৬ মার্চ (হি. স.) : সীমান্ত রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার নজির রাখলেন বিএসএফ এর ১১৯ নাম্বার ব্যাটেলিয়ান। রবিবার কমলপুর এর বিষ্ণুপুর গ্রামের উপজাতি ও হিন্দুস্তানী সম্প্রদায় মিশ্রিত নবকৃষ্ণ চৌধুরী পাড়া স্কুল মাঠে ।

এদিন এলাকার গরিব অংশের মানুষের মধ্যে জনসংযোগ কর্মসূচি সংগঠিত করা হয় সীমান্ত রক্ষী বাহিনীর উদ্যোগে। উক্ত কর্মসুচিতে গ্রামের দুই শতাধিক মানুষ কে বিভিন্ন খেলার সামগ্রী, স্কুল ব্যাগ জলের ট্যাংক, জলের ফিল্টার সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও কমলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ও বিএসএফ এর চিকিৎসক দের দ্বারা এক সাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বিনামূল্যে গ্রামবাসীদেরমধ্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএসএফ ১১৯ নাম্বার ব্যাটেলিয়ান এর কমানডেন্ট আর. এস. ত্রিবেদী, ডেপুটি কমানডেন্ট, বিএসএফ এর অন্যান্য আধিকারিক সহ বিএসএফ জোওয়ানরা। ছিলেন দূর্গা চৌমহনী পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শম্পা দাস, মায়াছড়ি পঞ্চায়েত উপপ্রধান সব্যসাচী গোয়ালা, চিকিৎসক শুভম ভর্মা, চিকিৎসক শিমুল সরকার প্রমুখ। বিএসএফ কতৃপক্ষ জানিয়েছেন এ ধরণের কর্মসূচি আগামীদিনেও জারি থাকবে।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top