News Flash

  • Home
  • দেশ
  • যান চলাচলের জন্য ফের খুলে দেওয়া হল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক
Image

যান চলাচলের জন্য ফের খুলে দেওয়া হল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

জম্মু, ২৬ মার্চ (হি.স.) : রবিবার থেকে জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক দুদিক থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকে মহাসড়কের দুই পাশ থেকে ছোট যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে, ভারী যানবাহনগুলিকে শুধুমাত্র শ্রীনগর থেকে জম্মু যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শনিবার ভূমিধসের কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ ছিল। প্রবল বৃষ্টিতে জাতীয় সড়কের ক্যাফেটেরিয়া মোড়ের কাছে ভূমিধসের ঘটনা ঘটে। বর্ডার রোডস অর্গানাইজেশনের মেশিন ও কর্মীদের সহায়তায় মহাসড়ক থেকে ধ্বংসাবশেষ অপসারণের পর রবিবার এটি আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
অন্যদিকে, তুষারপাতের কারণে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের সাথে রাজৌরি ও পুঞ্চ জেলার সংযোগকারী মুঘল সড়ক এখনও বন্ধ রয়েছে। এই রাস্তা পরিষ্কারের কাজ চলছে এবং খুব শীঘ্রই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top