News Flash

  • Home
  • দেশ
  • আজ ভোপালে নতুন কার্যালয়ের ভূমিপুজোয় অংশ নেবেন বিজেপি সভাপতি নড্ডা
Image

আজ ভোপালে নতুন কার্যালয়ের ভূমিপুজোয় অংশ নেবেন বিজেপি সভাপতি নড্ডা

ভোপাল, ২৬ মার্চ (হি.স.) : আজ রবিবার ভোপাল সফরে আসছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা। এদিন তিনি দলের নতুন রাজ্য কার্যালয়ের ভূমিপুজোয় অংশ নেবেন। এর পাশাপাশি নড্ডা দলের বুথ সভাপতি সম্মেলন, প্রবুদ্ধজন সমাগম এবং রাজ্য কোর কমিটির বৈঠকে ভাষণ দেবেন।

সূচি অনুযায়ী, বিজেপি সভাপতি জেপি নড্ডা সকাল ১০.১০ মিনিটে ভোপাল বিমানবন্দরে পৌঁছাবেন। এখানে তাকে দলীয় নেতাকর্মীরা স্বাগত জানাবেন। এর পরে, নড্ডা সকাল ১০.৪৫ টায় ভোপাল জেলার গান্ধীনগর বিভাগের সানসিটির ৫৩ নম্বর বুথে পৌঁছবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিয়মিত রেডিও অনুষ্ঠান “মন কি বাত” শুনবেন। এরপর দুপুর ১.৫৫ মিনিটে তিনি বিজেপির নতুন রাজ্য কার্যালয়ের ভূমিপুজো করবেন।
জেপি নড্ডা দুপুর ২.৪৫ মিনিটে মতিলাল নেহরু স্টেডিয়ামে (লাল প্যারেড গ্রাউন্ড) ভোপাল ও নর্মদাপুরমের বিভাগীয় বুথ সভাপতি সম্মেলনে এবং বিকাল ৫.০০ টায় কুশাভাউ ঠাকরে কনভেনশন হলে প্রবুদ্ধজন সমাগমে ভাষণ দেবেন। সন্ধ্যা ৭টায় বিজেপির রাজ্য কার্যালয়ে রাজ্য কোর কমিটির বৈঠকে ভাষণ দেবেন বিজেপি সভাপতি নড্ডা।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top