News Flash

  • Home
  • খেলা
  • আগরতলা প্রেসক্লাবে দাবা প্রতিযোগিতা
Image

আগরতলা প্রেসক্লাবে দাবা প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে সাংবাদিকদের মধ্যে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শনিবার৷ তাতে সহযোগিতায় ছিল মেট্রিক্স চেস একাডেমি৷ দাবা প্রতিযোগিতায় মোট ৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন৷ আগরতলা প্রেসক্লাব আয়োজিত ’গেমস এন্ড স্পোর্টস ফেস্ট -’’২৩ চলছে জোরকদমে৷ আগামী ২৬ মার্চ, রবিবার, আস্তাবলে স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে সাংবাদিকদের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা৷ অংশগ্রহণকারী ৪০ জন ক্রিকেটার সাংবাদিককে চারটি দলে ভাগ করে নকআউট প্রথায় প্রতিযোগিতা অনুষ্ঠিত৷ এছাড়া মহিলা সাংবাদিক ও ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের মহিলা ক্রিকেটারদের মধ্যে একটি প্রদর্শনী প্রীতি ক্রিকেট ম্যাচে অনুষ্ঠিত হবে৷ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের অন্যতম রঞ্জি অধিনায়ক তথা প্রাক্তন ক্রিকেটার রাজীব দেববর্মা৷ এদিকে আজ আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে সাংবাদিকদের মধ্যে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ তাতে সহযোগিতায় রয়েছে মেট্রিক্স চেস একাডেমি৷  অন্যান্য বছরের মতো এবারও আগরতলা প্রেসক্লাবের সদস্য-সদস্যাদের মধ্যে ইনডোর-আউটডোর গেমস-এর পাশাপাশি নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে৷  দাবা প্রতিযোগিতার পর ক্রমান্বয়ে ক্রিকেট, ক্যারাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে৷

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top