News Flash

  • Home
  • দেশ
  • আর তিহাড় নয়, আসানসোল জেলে ফিরতে চান বন্দি অনুব্রত
Image

আর তিহাড় নয়, আসানসোল জেলে ফিরতে চান বন্দি অনুব্রত

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): আসানসোল জেলে ফিরতে চান গরু পাচার মামলায় তিহাড় জেলে বন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বিষয়টি জানিয়ে শনিবারই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত। ১৩ দিনের জেল হেফাজত শেষের দিনই এই নতুন মামলার শুনানি হবে রাউস অ্যাভিনিউ কোর্টে।

অনুব্রত মণ্ডলকে বর্তমানে ১৩ দিনের জন্য তিহাড় জেলে রাখার নির্দেশ দিয়েছে আদালত। ১৩ দিন দূর অস্ত, ৪ দিন পেরোনোর আগেই আসানসোল জেলে ফিরতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন অনুব্রত । শনিবারই অনুব্রত মণ্ডলের আইনজীবী তাঁর মক্কেলের আসানসোল জেলে ফেরার আবেদন জানিয়েছেন রাউস অ্যাভিনিউ কোর্টে। কি কারণে অনুব্রত আসানসোল জেলে ফিরতে চাইছেন তা স্পষ্ট নয়। আগামী ৩ এপ্রিল রাউস অ্যাভিনিউ কোর্টে রঘুবীর সিংয়ের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। সেদিনই অনুব্রতর তিহাড়ে না থাকার ইচ্ছার কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, গোরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ মার্চ দিল্লি নিয়ে গিয়েছে ইডি। কিছুদিন ইডি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলার পর গত মঙ্গলবার তাঁকে ১৩ দিনের জেল হেফাজত দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। তিহাড় জেলের ৭ নম্বর সেলেই তাঁর ঠাঁই হয়েছে। তিহাড় জেলে যাওয়ার পরই থেকেই তিনি অসুস্থ বোধ করেন। আবার তিনি বাংলা ছাড়া অন্য কোনও ভাষা বলতে বা বুঝতে পারেন না বলে জানিয়েছেন। ফলে কেষ্টর জন্য দোভাষী রাখার কথাও বলা হয়েছে আদালতের তরফে। বিশেষ পর্যবেক্ষণেই রাখা হয়েছে তাঁকে। আদালতের তরফে এত ব্যবস্থাপনার পরেও তিহাড়ে থাকতে চান না কেন জানতে অপেক্ষা করতে হবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত ।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top