News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে মঙ্গলবার সীমান্ত বাণিজ্য সচেতনতা ও ঔদ্যোগিক ইকোসিস্টেম নিয়ে প্রশিক্ষণ তথা কর্মশালা
Image

করিমগঞ্জে মঙ্গলবার সীমান্ত বাণিজ্য সচেতনতা ও ঔদ্যোগিক ইকোসিস্টেম নিয়ে প্রশিক্ষণ তথা কর্মশালা

করিমগঞ্জ (অসম), ২৪ মার্চ (হি.স.) : রাজ্যের শিল্প ও বাণিজ্য বিভাগের আয়ুক্তের নির্দেশে আগামী ২৮ মার্চ, মঙ্গলবার করিমগঞ্জে সীমান্ত বাণিজ্য সচেতনতা ও ঔদ্যোগিক ইকোসিস্টেমের ওপর এক প্রশিক্ষণ তথা কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। করিমগঞ্জের জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্র এবং সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় করিমগঞ্জের সেটেলমেন্ট রোডস্থিত জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ সহ সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে শিল্পদ্যোগীদের বিভিন্ন সরকারি প্রকল্প ও প্রোগ্রাম সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি, সরকারিভাবে প্রদান করা বিভিন্ন সেবার অধীনে নতুন শিল্পোদ্যোগ স্থাপন, ব্যবসার পদ্ধতি, অর্থের ব্যবস্থা এবং ব্যবসায়িক সহায়তা সম্পর্কে প্রশিক্ষণে আলোকপাত করা হবে। এতে ছোট বড় শিল্পোদ্যোগ স্থাপনে পরামর্শ প্রদান করা হবে। এছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন সামগ্রীর রপ্তানির ব্যবস্থা নিয়েও আলোচনা করা হবে। মঙ্গলবার অনুষ্ঠিত এই প্রশিক্ষণ তথা কর্মশালায় জেলার উৎসাহিত যুব প্রজন্মের শিল্পোদ্যোগ স্থাপনে ইচ্ছুকদের ও সংশ্লিষ্ট অন্যান্যদের উপস্থিত থাকতে আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top