News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনপুরে সংরক্ষিত বনাঞ্চল ধবংস করে কাঠ পাচার অব্যাহত,
Image

কাঞ্চনপুরে সংরক্ষিত বনাঞ্চল ধবংস করে কাঠ পাচার অব্যাহত,

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷  কাঞ্চনপুর মহকুমা জুড়েই অবাদ বন নিধন হচ্ছে৷বছরের পর বছর যাবৎ সরকারি রিজার্ভ ফরেস্ট বনাঞ্চল থেকে রাতের আধারে মূল্যবান গাছ কেটে সাফ করে ফেলছে  একাংশ বনদস্যুরা৷এই ভাবে বিনা বাধাঁয় অবাধে বনাঞ্চল ধবংস করার ফলে কোটি কোটি টাকার সরকারি বনজ সম্পদের ক্ষতি হচ্ছে৷  তথাপি  ঐ সমস্ত অবৈধ কাঠ পাচারকারী অসাধু বন নিধনকারিদের বিরুদ্ধে বন দপ্তর প্রতিনিয়ত সাফল্য অর্জন করতে ব্যর্থ হচ্ছে৷ তবে  একাংশ বন কর্মীদের  কঠোরতায়  অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে  মাঝে মধ্যেই ব্যবস্থা নিচ্ছে বন দপ্তর৷ জানা গেছে বৃহস্পতিবার ভোর রাতে এমনি এক গোপন খবরের ভিত্তিতে  কাঞ্চনপুর মহকুমার সাতনালা এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার  অবৈধ চেরাই কাঠ উদ্ধার করতে সক্ষম হয় কাঞ্চনপুর মহকুমা বন দপ্তর৷ দপ্তর সূত্রে জানা যায়  এই অভিযানে  নেতৃত্ব দেন কাঞ্চনপুর বন দপ্তরের  ফরেস্ট অফিসার বিশ্বদ্বীপ দাস এবং প্রদীপ দাস প্রমুখ৷অভিযানে লক্ষাধিক টাকার চেরাই সেগুন কাঠ সহ টিআর-০৫ই ১৯৪৬ নম্বরের একটি বোলেরো পিকআপ ভ্যান গাড়ি আটক করা হয়েছে৷ কিন্ত বন দপ্তরের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় গাড়ির চালক৷  অভিযুক্তদের বিরুদ্ধে  ঘটনা তদন্তে নেমেছে বন দপ্তর৷

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top