News Flash

Image

শিলচর শহরে অবৈধ তামাক বিক্রির বিরুদ্ধে অভিযান

শিলচর (অসম) ২৪ মার্চ (হি.স.) : জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে কাছাড় জেলা প্রশাসনের তামাক সেল (Tobacco Cell) শিলচর শহরে অবৈধ তামাক বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হয় ।

শুক্রবার এই অভিযান পরিচালনা করেন সহকারি আয়ুক্ত (স্বাস্থ্য) জোনালী দেবী । অভিযানে শাখার আধিকারিক ডাঃ ইব্রাহিম আলী আহমেদ, ডিটিও, এনটিইপি, ডাঃ গুলবাহার রাজ ডিএমই, এনএইচএম, মৌসুমী ভৌমিক, এফএলসি এবং গুঙ্গুর, রাঙ্গিরখাড়ি এবং তারাপুর থানার পুলিশ আধিকারিকরা অংশ নেন ।অভিযানে কটপা (COTPA ) আইন ধারা ৪, ৫, ৬ এবং ৭ এর অধীনে ১৯৯০০ টাকা জরিমানা হিসাবে আদায় করা হয় ।

ডঃ ইব্রাহিম আলী কটপা ( COTPA )আইন ২০০৩ সম্পর্কিত তথ্য দিয়ে জানিয়েছেন যে কোনো সর্বজনীন স্থানে ধূমপান করা যাবে না । এরজন্য জরিমানা- ২০০ টাকা পর্যন্ত। ১৮ বছরের কম বয়সী ব্যক্তির কাছে কোনো তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না । এরজন্য জরিমানা ২০০ টাকা। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে কোনো তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না । এরজন্য জরিমানা-২০০ টাকা । নির্ধারিত সতর্কীকরণ চিহ্ন ছাড়াই যেকোনো ধরনের তামাক বিক্রি করলে (সচিত্র এবং লেখা উভয় ক্ষেত্রেই) জরিমানা ১ হাজার থেকে ১০ হাজার টাকা বা ১ বছর থেকে ৫ বছর বা উভয় কারাদণ্ড হতে পারে । তামাকজাত পণ্যের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ বিজ্ঞাপন সামগ্রী প্রদর্শন করা যাবে না। এরজন্য জরিমানা টাকা ১ হাজার থেকে ৫ হাজার টাকা বা কারাদণ্ড ২ বছর থেকে ৫ বছর বা উভয় ।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top