News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরের গোবিন্দপুরে বিকট আওয়াজের শব্দবাজি বিষ্ফোরণ, এলাকায় তীব্র আতঙ্ক
Image

কৈলাসহরের গোবিন্দপুরে বিকট আওয়াজের শব্দবাজি বিষ্ফোরণ, এলাকায় তীব্র আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷  গভীর রাতে  কৈলাসহর শহরের  গোবিন্দপুর  এলাকায় কে বা কারা বোমার মতো বাজি ফাটানোয় গোটা শহর এলাকায় তীব্র আতংক ছড়িয়ে পড়ে৷কৈলাসহর পুর পরিষদের বনেদী এলাকা হিসেবে পরিচিত গোবিন্দপুর এলাকাটি৷ গোবিন্দপুর এলাকার স্থায়ী বাসিন্দা প্রদীপ সিনহা জানান যে, প্রতিদিনের মতো গতকালও রাত দশটা সাড়ে দশটা নাগাদ উনি সহ উনার ঘরের সবাই ঘুমিয়ে যান৷ গভীর রাতে আনুমানিক একটা নাগাদ উনার বাড়ির সীমানার পাশে বোমা ফোটার মতো বিকট শব্দ শুনতে পেয়ে প্রদীপ সিনহা সহ উনার বাড়ির সবাই জেগে উঠেন৷ ঘর থেকে বের হয়ে দেখেন উনার বাড়ির সীমানার টিনের বেডা আগুনে জ্বলছে৷ আগুন দেখামাত্রই দুই ভাই বাড়ির জলের টেংকি থেকে জল ঢেলে আগুন নিভিয়ে দেয়৷ প্রদীপ সিনহা জানান যে, প্রথমে উনারা ভেবেছিলেন এটা বোমা হবে৷ কিন্তু পরবর্তী সময়ে দেখতে পান যে, চারটি বাজি একসাথে বেধে ধূপকাটি জ্বালিয়ে কে বা কাহার সীমানার পাশে মাটিতে এবং সীমানার পাশে ফুল গাছে আরেকটি বেধে রেখেছিলো৷ তবে, সীমানার পাশে মাটিতে রাখা বাজিগুলো ফাটলেও ফুল গাছে বাধা বাজিগুলো ফাটে নি এবং আগুন লাগার পর জল ঢালায় সেই বাজিগুলো নষ্ট হয়ে যায়৷ তবে, বাজিগুলো ফাটার পর সীমানার টিনের বেড়ার আগুন সাথে সাথে নিয়ন্ত্রণে আনতে না পারলে বড় ধরনের অগ্ণি সংযোগ হয়ে যেত৷ কারন, প্রদীপ সিনহা সহ গোটা গোবিন্দপুর এলাকাটি ঘনবসতি পূর্ণ এলাকা৷ প্রদীপ সিনহা সকালে  এব্যাপারে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানান৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top