News Flash

  • Home
  • দিনের খবর
  • সান্তাক্রুজ হিন্দু শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া হল প্রয়াত পরিচালক প্রদীপ সরকারের
Image

সান্তাক্রুজ হিন্দু শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া হল প্রয়াত পরিচালক প্রদীপ সরকারের

মুম্বই, ২৪ মার্চ (হি.স.) : শুক্রবার বিকেলে হয়ে গেল প্রয়াত পরিচালক প্রদীপ সরকারের শেষকৃত্য। এদিন সান্তাক্রুজ হিন্দু শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া হল প্রদীপ সরকারের । পরিচালকের শেষকৃত্যে উপস্থিত ছিলেন নির্মাতার বন্ধু ও সহকর্মীরা।

মুম্বইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে নির্মাতা মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। পরিচালকের মৃত্যুতে চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী টুইটে জানিয়েছেন, “ভারী হৃদয়ে আমরা আপনাকে জানাচ্ছি যে প্রদীপ তার স্বর্গীয় আবাসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাঁকে বিদায় জানাতে সান্তাক্রুজ হিন্দু শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যে যোগ দিন।”
প্রসঙ্গত, শুক্রবার ভোর রাতেই মারা গিয়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক প্রদীপ সরকার। বহুদিন ধরেই কিডনি সম্পর্কিত অসুস্থতায় ভুগছিলেন বাঙালি পরিচালক। বিজ্ঞাপন পরিচালনার মাধ্যমে কেরিয়ার শুরু। এরপর ‘পরিণীতা’ ছবির মাধ্যমে বিগ ব্রেক পান তিনি। এই ছবির সফলতার ফলে তিনি আস্তে আস্তে বলিউডে সু-প্রতিষ্ঠিত হন। এরপর লাফাঙ্গে পিরিন্দে, ইলা-র মতো একাধিক সুপারহিট ছবি বলিউডকে উপহার দিয়েছেন তিনি। তাঁর শেষ ছবি, ‘ইলা’। যেখানে অভিনয় করেছিলেন বাঙালি অভিনেতা টোটা, ঋদ্ধি সেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top