News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গান্ধীগ্রামে মেয়ের দায়ের আঘাতে গুরুতর আহত বাব
Image

গান্ধীগ্রামে মেয়ের দায়ের আঘাতে গুরুতর আহত বাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ গান্ধীগ্রাম মধ্যপাড়া এলাকার বাসিন্দা সুধন সাহার মেয়ে অনামিকা সাহা বিয়ের পর থেকেই তার বাবার বাড়িতে স্বামীকে নিয়ে বসবাস শুরু করে৷৷ এরই মধ্যে অনামিকা সাহা তার বাবার কাছে তিন গন্ডা বাড়ি জায়গা দাবি করে৷৷ তার বাবা সুধন সাহা দুই গন্ডা জায়গা দেওয়া হবে বলেই মেয়েকে জানান৷ কিন্তু তার মেয়ে রাজি হননি৷ এই নিয়ে বেশ কিছুদিন আগে অনামিকা সাহা তার বড় ভাইয়ের বিরুদ্ধে থানাতে একটি মিথ্যা মামলা দায়ের করে৷শুক্রবার অনামিকার সাহার বাবা সেই মামলাটি কোর্ট থেকে প্রত্যাহার করা দাবি জানান মেয়ের কাছে৷ কিন্তু মেয়ে আগে জায়গা দিতে হবে তারপর মামলাটি প্রত্যাহার করবে বলেই তর্ক বিতর্ক জড়িয়ে পড়েন৷ এরই মধ্যে অনামিকা সাহা একটি দা দিয়ে তার বাবার পায়ে আঘাত করে এতেই রক্তাক্ত হন বৃদ্ধ বাবা৷ পরে ছেলে এবং ছেলের বউ রক্তাক্ত অবস্থায় সুধন সাহা কে উদ্ধার করে আই জি এম হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য৷ অনামিকা সাহার বাবা জানান এই বিষয় নিয়ে মেয়ের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে টিপিএসসি-তে ডেপুটেশন

আগরতলা, ১০ এপ্রিল: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-ওয়ান ও গ্রেড-টু পদে মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের…

ByByReshmi Debnath Apr 10, 2026

লেক চৌমুহনী বাজারে নেশাবিরোধী অভিযান, ৬ ড্রাগসকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: লেক চৌমুহনী বাজার এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেলেন স্থানীয় ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Apr 10, 2026

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top