পাথারকান্দি (অসম), ২৪ মার্চ (হি.স.) : পরাধীন ভারতের অভিবক্ত সিলেট জেলার করিমগঞ্জ মহকুমার বিয়ানিবাজার থানার পঞ্চখণ্ড পরগণার দীঘিরপাড় গ্রামের জমিদার পালচৌধুরী বংশের ভোজ্য পাতায় লেখা প্রায় ৪০০ বছর পুরনো একটি পাণ্ডুলিপির সন্ধান পাওয়া গেল ভারত-বাংলাদেশ সীমান্ত জেলা করিমগঞ্জের পাথারকান্দির চৌধুরী বাড়িতে। একে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে স্থানীয় বিভিন্ন মহলে।
জানা গেছে, দেশ বিভাগের পর বাংলাদেশ থেকে ছিন্নমূল হয়ে অসম-ত্রিপুরা আট নং জাতীয় সড়ক লাগোয়া পাথারকান্দি বাজার তেমাথা সংলগ্ন এলাকায় চলে আসেন জমিদার বংশোদ্ভূত প্রয়াত জানকীনাথ পালচৌধুরীর পরিবারের লোকেরা। বংশানুক্রমিক ভাবে প্রয়াত জানকীনাথ পালচৌধুরীর একমাত্র পুত্র প্রয়াত সুবোধ পালচৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সিদ্ধার্থশেখর পালচৌধুরী বর্তমানে পাথারকান্দির বাড়িতে পরিবারের অন্যদের সাথে বসবাস করছেন। গত দুদিন আগে তিনি বিভিন্ন পুরনো জিনিহ পরিষ্কার করতে গিয়ে একটি বাপ-ঠাকুরদাদের স্মৃতি হিসেবে সংরক্ষিত প্রাচীন এই ভোজ্য পত্রে লেখা পাণ্ডুলিপিটির সন্ধান পান। উদ্ধারকৃত এই প্রাচীন পাণ্ডুলিপি সম্পর্কে কথা বলতে গিয়ে সিদ্ধার্থশেখর পালচৌধুরী বলেন, একসময় তাঁর ঠাকুরদাদাদের আমলে এই ভোজ্য পাতায় লেখা দিয়ে বিভিন্ন তথ্য মজুত রাখার পাশাপাশি মানুষ ক্রয়বিক্রয় করা হত, যারা জমিদার বাড়িতে দাসত্বের কাজ করতেন। তবে এই পাণ্ডুলিপিতে কী লেখা রয়েছে তা তিনি সঠিক ভাবে জানেন না। ফলে বিষয়টি নিয়ে তিনি বরাক উপত্যকার পাণ্ডুলিপি গবেষকদের সাহায্য কামনা করেছেন।
স্থানীয় অনেকেই প্রাচীন এই লিপির প্ৰকৃত নাম শনাক্তকরণ সহ এতে লেখা ইতিবৃত্ত জানতে আগ্রহ প্রকাশের পাশাপাশি এটাকে মিউজিয়ামে সংরক্ষণের দাবি তূলেছেন।

পাথারকান্দির চৌধুরী বাড়িতে উদ্ধার প্রায় ৪০০ বছর পুরনো ভোজ্য পাতায় লেখা পাণ্ডুলিপি
Tags:
Releated Posts
মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার
ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…
অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে
গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…
শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের
আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…
অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

















