News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বামপন্থী চারটি ছাত্র যুব সংগঠনের উদ্যোগে শহীদান দিবস পালন
Image

বামপন্থী চারটি ছাত্র যুব সংগঠনের উদ্যোগে শহীদান দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ ভাগৎসিং, রাজগুরু ,শুকদেব এই তিন স্বাধীনতা সংগ্রামীর শহীদান দিবসে শ্রদ্ধা জানালো বামপন্থী চারটি ছাত্র যুব সংগঠন৷ বৃহস্পতিবার আগরতলা সিটি সেন্টারের সামনে ভাগৎসিং, রাজগুরু ,শুকদেব এই তিন স্বাধীনতা সংগ্রামীর শহীদান  যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাম ও ছাত্র যুব সংগঠন৷  এদিন সকালে অনুষ্ঠানের শুরুতে শহীদ বেদীতে পুষ্প ও মাল্যদান করে তিন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়৷তারপর নীরবতা পালন  করা হয়৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই এ রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, ভাগৎসিং, রাজগুরু ,শুকদেব এই তিন স্বাধীনতা সংগ্রামী  ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে দেশকে স্বাধীন করতে এবং দেশকে শোষণমুক্ত করতে আজীবন সংগ্রাম করে গেছেন৷ তারা শোষণের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন৷ আজ তাদের ৯৩ তম অসহিদান দিবস৷৷ তাদের আপোষহীন আন্দোলন ও আত্ম বলিদান এর মধ্য দিয়েই দেশ স্বাধীনতা লাভ করেছে৷ কিন্তু দেশ স্বাধীন হলেও এখনো দেশের জনগণ তাদের অর্জিত অধিকার রক্ষা করতে পারছেন না৷ শোষণ বঞ্চনা গণতান্ত্রিক অধিকার হরণ প্রতিনিয়ত চলেছে৷৷ এর বিরুদ্ধে ভগৎ সিং রাজগুরু ও সুখ  দেবের উত্তরসূরী হিসেবে বাম ছাত্র যুব সংগঠন বিরামহীন লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর বলে জানান তিনি৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top