News Flash

  • Home
  • দিনের খবর
  • ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর আত্মত্যাগ সর্বদা মনে রাখবে ভারত : প্রধানমন্ত্রী
Image

ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর আত্মত্যাগ সর্বদা মনে রাখবে ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): শহিদ দিবসে বিপ্লবী ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী৷ শুক্রবার সকালে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর আত্মত্যাগ সর্বদা মনে রাখবে ভারত। ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনটি পালন করা হয়।

১৯৩১ সালে ব্রিটিশরা ‘লাহোর ষড়যন্ত্র’ মামলায় তিন স্বাধীনতা সংগ্রামীকে ফাঁসি দিয়েছিল এবং তাঁদের ত্যাগ ও বীরত্বের কাহিনী ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম অনুপ্রেরণামূলক অধ্যায় হিসেবে বিবেচিত হয়। প্রধানমন্ত্রী এদিন টুইট করে লিখেছেন, ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর আত্মত্যাগকে ভারত চিরকাল মনে রাখবে। তাঁরা হলেন সেই মহান ব্যক্তিত্ব, যারা আমাদের স্বাধীনতা সংগ্রামে অতুলনীয় অবদান রেখেছেন।

Releated Posts

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top