News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ের সুকমায় পুলিশের সঙ্গে তুমুল গুলির লড়াইয়ে জখম পাঁচ নকশাল, ধৃত ৫
Image

ছত্তিশগড়ের সুকমায় পুলিশের সঙ্গে তুমুল গুলির লড়াইয়ে জখম পাঁচ নকশাল, ধৃত ৫

সুকমা, ২৩ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের সুকমা জেলায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে জখম হয়েছে পাঁচ জন নকশাল। গ্রেফতার হয়েছে আরও পাঁচজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সুকমা জেলার কোট্টালেন্দ্র অঞ্চলের কোন্টা থানা এলাকার জঙ্গলে। এ প্রসঙ্গে সুকমার সুনীল শর্মা জানান, সুকমার কোট্টালেন্দ্র অঞ্চলের কোন্টা থানার অন্তর্গত জঙ্গলে পুলিশের সঙ্গে এনকাউন্টার হয় নকশালদের। এর জেরে ৪-৫ জন নকশাল জখম হয়েছে ও গ্রেফতার হয়েছে পাঁচজন।

প্রসঙ্গত, এর আগে বুধবার রাতে দান্তেওয়াড়ার বাছেলি পুলিশ স্টেশনের কাছে ডবল লাইনের কাজে ব্যবহৃত একটি জেসিবি মেশিন ও লরি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে নকশালরা। এই বিষয়টিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শুরু তাদের তুমুল গুলির লড়াই। এই ঘটনার ফলে রেলের ডবল লাইনের কাজে ব্যবহৃত জেসিবি মেশিন ও লোহার রড আনার কাজে ব্যবহৃত লরি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় লুকিয়ে থাকা নকশালদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Releated Posts

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top