News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়ায় নাশকতার আগুনে পুড়ে ছাই গাড়ির গ্যারেজ
Image

গন্ডাছড়ায় নাশকতার আগুনে পুড়ে ছাই গাড়ির গ্যারেজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ গন্ডাছড়ায় নাশকতার আগুনে পুড়ে ছাই গাড়ির গ্যারেজ৷ ঘটনা বুধবার গভীর রাতে গন্ডাছড়া সরমা দেবনাথ পাড়া বট গাছ চৌমুহনী এলাকায়৷গন্ডাছড়ার  সরমা দেবনাথ পাড়া বট গাছ চৌমুহনী এলাকায় রাত আনুমানিক দেড়টা নাগাদ কে বা কারা সুজন দে এবং সম্রাট সরকারের নতুন গাড়ির ওয়ার্কশপে  আগুন ধরিয়ে দেয়৷ এই সময় গন্ডাছড়া- রইস্যাবাড়ি রাস্তা ধরে পুলিশের একটি গাড়ি যাচ্ছিল৷ হঠাৎ পুলিশ আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজনদের খবর দেয়৷ এলাকাবাসীরা ছুটে এসে ওয়ার্কসপ মালিকদের খবর দেয়৷ এরই মাঝে খবর দেওয়া হয় গন্ডাছড়া অগ্ণি নির্বাপক দপ্তরে৷ অগ্ণি নির্বাপক দপ্তরের একটা ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে এলাকাবাসীদের সহযোগিতায়  আগুন নিয়ন্ত্রণে আনে৷ ততক্ষনে গাড়ির ওয়ার্কশপটি সম্পূর্ণভাবে পড়ে যায়৷ এদিন আগুনের লেলিহান শিখা দ্রুত গতিতে যেভাবে ছড়িয়ে পড়ছিল তাতে করে পার্শবর্তী দোকান সহ আশপাশ এলাকায় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা ছিল৷ ভাগ্যিস  সঠিক সময়ে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে আগুন নিয়ন্ত্রণে আসে৷  অগ্ণিকাণ্ডের ঘটনায় গাড়ির যন্ত্রাংশ সহ প্রায় দুই লক্ষ টাকা  ক্ষয়ক্ষতি হয়৷ তারা দুজন অনেক আশা নিয়ে মাত্র ১৭ দিন আগে ওয়ার্কশপটি খুলে ছিলেন৷ এরই মাঝে তাদের এত বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হয়৷ এতে করে গ্যারেজের মালিকরা মানসিকভাবে ভেঙ্গে পড়েন৷ এদিকে এলাকাবাসীরা দাবি তুলেছেন রাতে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর জন্য৷ নতুবা আগামী দিনে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে৷ গভীর রাতে অগ্ণিকাণ্ডের ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top